dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


দৈনিক পূর্বদেশ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত ডাঃ তৌহিদুল ইসলাম প্রকাশ রাসেলকে জড়িয়ে বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫৩ পিএম, ২০২০-১১-২৫

দৈনিক পূর্বদেশ পত্রিকার শেষ পৃষ্ঠায় প্রকাশিত ডাঃ তৌহিদুল ইসলাম প্রকাশ রাসেলকে জড়িয়ে বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

গত ১৮ নভেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার শেষ পৃষ্ঠায় ডাঃ তৌহিদুল ইসলাম প্রকাশ রাসেলকে জড়িয়ে বানোয়াট ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে পত্রিকা অফিস বরাবরে আইনগত নোটিশ প্রেরণ করেছেন ভূক্তভোগী। তার নিযুক্ত এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মিলাদ কর্তৃক দৈনিক পূর্বদেশ পত্রিকা বরাবরে প্রেরিত আইনগত নোটিশে বলা হয়-
“আমার মোয়াক্কেল সম্ভ্রান্ত পরিবারের সন্তান বটে। তিনি ২০১৪-১৫ সেশনে ডিপ্লোমা ইন মেডিসিন (ম্যাটস) ডি. পি.টি (ফিজিওথেরাপি) ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাব (অনকোর্স) মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কোর্স (মিরপুর হাসপাতাল, ঢাকা) এবং ২০১৫ সনে D.M.S (Diploma in medical Science) ট্রেনিং এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ২০১৮ সনে BDRCS ট্রেনিং, ২০১৫ সনে ICDDR,B কর্তৃক নাক, কান, গলা ও হাঁপানি এবং শিশু স্বাস্থ্য বিকাশ বিষয়ক ট্রেনিং সমাপ্ত করিয়া অত্যন্ত সুনামের সহিত মানব সেবায় ব্রত আছেন। কিন্তু নিতান্তই পরিতাপের বিষয় আপনার সম্পাদিত দৈনিক পূর্বদেশ পত্রিকায় বিগত ১৮/১১/২০২০ তারিখে প্রকাশিত পত্রিকার শেষ পাতায় আমার মোয়াক্কেলের নামে মিথ্যাচার বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হওয়ায় আমার মোয়াক্কেল হতবাক ও বিস্মিত এবং মর্মাহত হয়েছেন।
উক্ত মিথ্যা এবং বানোয়াট সংবাদে আমার মোয়াক্কেলের চরম মানহানি হয়েছে। আপনার পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি তাহার হীন মানসিকতার বহিঃ প্রকাশ ঘটিয়েছেন। মনগড়া সংবাদ করিয়াছেন যাহা মিথ্যা ভুয়া এবং বানোয়াট বটে।
আমার মোয়াক্কেল বিগত কিছুদিন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এবং সম্মানের সহিত এই মহান পেশায় নিয়োজিত আছেন।
এমতাবস্থায়, পত্রিকার সম্পাদক বরাবর অত্যন্ত বিনয় এবং সম্মানের সহিত অনুরোধ করতেছি যে, অত্র নোটিশ পাওয়ার পরদিন আপনার পত্রিকার শেষ পাতায় যেখানে আমার মোয়াক্কেল সংক্রান্তে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হইয়াছে সেই কলামে একটি প্রতিবাদ সংবাদ প্রকাশ করিবেন এবং প্রকাশিত প্রতিবাদ সংক্রান্তে আমার মোয়াক্কেলকে অবহিত করিবেন।
ইহার অন্যথা হইলে আমার মোয়াক্কেল মানহানি সহ যাবতীয় প্রতিকারের নিমিত্তে বিজ্ঞ আদালত সমূহে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবেন।”

রিলেটেড নিউজ

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত


সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

সীতাকুণ্ড এসএন শিপ ইয়ার্ড তিন মাসের জন্য বন্ধ, সাথে জরিমানা ২৬ লাখ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর