শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৬ পিএম, ২০২৩-০৬-২৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীতে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে নৌকা ডুবির ঘটনায় এনামুল নামে এক কৃষক মারা গেছে।
নিহত এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় এক শিশুসহ আরও ৩ জন নিখোঁজ আছে।
নিখোঁজরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ৬ রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭) একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)।
আলাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ আরও ৩/৪ জন আলাতুলি ইউনিয়নের মধ্যচর হতে চীনা ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়ার বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হটাৎকরে ঝড়ো হাওয়ার মুখে পড়ে নৌকাটি ডুবে যায়।
পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ অন্যদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। এ ঘটনায় ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited