শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:১৬ এএম, ২০২০-১০-১৩
ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রতিনিধি:
বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সন্দ্বীপ আঞ্চলিক অফিসের উদ্যোগে ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে সন্দ্বীপে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর সকল ১১ টায় কবি আবদুল হাকিম পাবরিক অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রাম এর উপ-পরিচালক (চ:দা:) মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার।
কর্মশালার শুরুতে নিরাপদ শ্রম অভিবাসনের উপর গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ ভিডিও চিত্র উপস্থাপন করেন-উপসার মনিটরিং এন্ড ইভ্যুলেশন কর্মকর্তা সৈয়দ আশরাফ উল্ল্যাহ। কর্মশালায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- ইপসার প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সবুর, ইপসা সন্দ্বীপ কেন্দ্রের প্রধান শাহীনুর রহমান, রহমতপুর ইউপি চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, আজিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ।
কর্মশালায় ফেয়ার মাইগ্রেশন সার্পোট সেন্টার নামে রহমতপুর ইউনিয়ন পরিষদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদে দুটি কেন্দ্রের উদ্বোধন করা হয়।
কর্মশালায় রহমতপুর ইউনিয়ন পরিষদ ও মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্যবৃন্দ ও গ্রিভেন্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited