শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩৯ পিএম, ২০২৩-০৪-২৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :
ইতালির আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে । এই নির্বাচনে এই প্রথমবারের মতো ইতালির রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে সিটি কাউন্সিলর হিসেবে লড়ছেন ২৫ বছর বয়সী বাংলাদেশী উম্মা সালসাবিল জাহান তাসিন।
ফেনী সদর উপজেলার মোহাম্মদ দুলাল এর বড় মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনা মাত্র ৮ মাস বয়সে মায়ের সাথে বাবার কাছে পারি জমান ইতালির আনকোনা শহরে। এখানেই বেড়ে ওঠা মেধাবী শিক্ষার্থী তাসিনা সামাজিক কর্মকাণ্ডের মাধম্যে আনকোনা শহরে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার কর্মকান্ড নিয়ে ইতালিয়ান মিডিয়া বেশ প্রচার করে। অতি অল্ল সময়ে বাবার পরিচিতি ও নিজ পরিচিতি কে কাজে লাগিয়ে ইতালির মুলধারার রাজনৈতিক দলের সাথে যোগ দেন। সেই ধারাবাহিকতায় দলের জন্য কঠোর শ্রম দেয়ায় পার্তিত ডেমক্রেটিক ( পিডি ) জোট হতে আগামী মে মাসের ১৪ ও ১৫ তারিখের সিটি কর্পোরেশন নির্বাচনে আনকোনা সিটি কাউন্সিলর হিসেবে মনোনয়ন লাভ করেন।
এই প্রথম কোন বাংলাদেশী আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচনে বামদল হতে মনোনয়ন লাভ করায় বাংলাদেশী ভোটার দের মধ্যে বইছে নির্বাচনী আমেজ চলছে নির্বাচনী প্রচারনা ও সভা।
সেই সভায় উপস্থিত ছিলেন ইদা সিমোনেল্লা মেয়র প্রার্থী ইদা সিমোনেল্লা , কাউন্সিল প্রার্থী কার্লো পেসারিসি , সেলি ক্যান অভিবাসন বিশ্লেষক ইউরোপীয় ইউনিয়ন সহ অনেকে।
আনকোনা শহরে বসবাস করছে প্রায় ৫ হাজার বাংলাদেশী । এর মধ্যে বাংলাদেশী ভোটার সংখ্যা প্রায় দের শত। নির্বাচনে তাসিনা কে জয়ী করতে বাংলাদেশী, ইতালিয়ান, আফ্রিকান, মরক্কোর ভোটার সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কাজ করছেন।
তাসিনার নির্বাচন নিয়ে করা হচ্ছে সভা সমাবেশ । সেখানে যোগদেন আনকোনা কমিউনিটির সর্বস্তরের বাংলাদেশী সহ বিভিন্ন দেশের ভোটাররা।
নির্বাচনে জয়ী হয়ে আনকোনা সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে মনে করেন ভোটার রা।
এই প্রথম কোন বাংলাদেশীকে জয়ী করতে কাজ করছে শুভাকাঙ্ক্ষী ও ভোটার রা। সকলের একটাই চাওয়া , বিজয়ী হয়ে তাসিনা নিজ কর্মের মাধ্যমে বাংলাদেশের শুনাম ছড়িয়ে দিয়ে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে ও প্রবাসীদের দাবী আদায়ে ভূমিকা রাখবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited