শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৫:২০ পিএম, ২০২০-১১-০১
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিখোঁজের পর মাটি খুঁড়ে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামসাইট গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছেই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তিরা হলো আসাদ মিয়া (৫৫), তাঁর স্ত্রী পারভীন আক্তার (৪০) এবং তাঁদের ছেলে লিয়ন (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমাষাইট গ্রামের আসাদ মিয়ার সাথে সম্পত্তি নিয়ে তার ছোট ভাই দ্বীন ইসলামের সাথে বিরোধ ছিল। তাই জমি সংক্রান্ত বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার রাত থেকেই আসাদ, তার স্ত্রী পারভীন ও ছোট ছেলে লিমন বাড়ি থেকে নিখোঁজ হন।
পুলিশ সূত্রে জানা যায়, আসাদের মেঝো ছেলে মোফাজ্জল বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে বাড়িতে এসে বসত ঘরে রক্ত দেখতে পায়। যেহেতু তার বাবা, মা, ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছে না তাই পুলিশকে বিষয়টি অবহিত করে।
তারপর পুলিশ ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করার পর নিহত তিন জন ব্যক্তির লাশ আসাদের বাড়ির আঙিনার গর্ত থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে নিহত আসাদের ভাই, ভাগ্নে, মা ও বোনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited