dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


লামার রূপসীপাড়া ইউনিয়নে নির্মাণ কাজের শ্রমিক নিয়ে মিনি ট্রাক দূর্ঘটনা

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৬ এএম, ২০২১-০৪-৩০

লামার রূপসীপাড়া ইউনিয়নে নির্মাণ কাজের শ্রমিক নিয়ে মিনি ট্রাক দূর্ঘটনা

মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান জেলার  লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে করে ১৩ জন শ্রমিক আহত হয়। শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নেয়া হচ্ছিল।

 রূপসীপাড়া ইউনিয়নের, শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত ১৩ জন শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ জানান, ১৩ জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে।

লামা হাসপাতালে আহতদের সারিবদ্ধ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত শ্রমিক মোঃ রেজাউল হক বলেন, গাড়িতে ২৫ জন নির্মাণ শ্রমিক ছিল। আমরা রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে মালামাল সহ যাচ্ছিলাম। হাসপাতালে আসা আহত ১৩ জন ছাড়া বাকীরাও কম-বেশি আহত।

আহত শ্রমিকরা হলো, নবীর হোসেন (১৩), মোঃ মনির (১৭), মোঃ আলমগীর (২৩), মোঃ রেজাউল হক (৫৩), মোঃ জিয়াবুল (২২), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ সাকিব (১৮), মোঃ রাসেল (২৩), সায়েম (১৫), মোঃ সাগর (১৯), শহীদুল ইসলাম সজিব (১৮), মোঃ আরাফাতুল ইসলাম (১৯), মোঃ নেজামুল করিম (১৬)। আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো, নবীর হোসেন, মোঃ মনির ও মোঃ আলমগীর।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র ও লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ জহিরুল ইসলাম।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর