শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০৫ পিএম, ২০২২-০৯-১২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষনের অভিযোগে একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এঘটনায় ভিকটিমকেও উদ্ধার করেছে র্যাব। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাধুনী ডাংগা গ্রামে অভিযান চালিয়ে ধর্ষনের অভিযোগে ওই ব্যক্তিকে ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম ঘাটপাড়ার মোঃ ইব্রাহিম এর ছেলে মোঃ মামুন আলী (৩০)।
রবিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ইং ৭ সেপ্টেম্বর ভিকটিম (৩০) সন্ধ্যা অনুমানিক পৌনে ৭টার দিকে বারোঘরিয়া বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য বের হয়ে গেলে আর ফেরত না আসায় অনেক খোঁজাখুজির সন্ধান না পেয়ে ৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে এবং উহার ১টি কপি অত্র ক্যাম্পে জমা দিলে তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারী ও ধর্ষক এবং ভিকটিম এর অবস্থান শনাক্ত করে জানা যায়, ভিকটিম কে রাধুনী ডাংগা গ্রামস্থ জনৈক মোঃ মমিন এর বাড়িতে আটক করে রাখে এবং নিয়মিত জোরপূর্বক ধর্ষণ করে।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাধুনী ডাংগা গ্রামে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি বিশেষ অভিযান চালিয়ে মোঃ মামুন আলীকে আটক করা হয়। সেই সাথে ওই ভিকটিমকে উদ্ধার করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১২.০৯.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited