শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ১০:১৭ এএম, ২০২০-০৮-০৩
করোনা পরিস্থিতির দীর্ঘ ৪ মাস বন্ধ থাকার পর অবশেষে পুরনো রূপে ফিরছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার । ঈদের ছুটিতে সৈকতে ভিড় করতে শুরু করেছে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। আর ঘুরতে এসে অনেকে মানছেন না স্বাস্থ্যবিধি। তবে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণাসহ মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।
করোনার কারণে ৪ মাস ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। যার কারণে পর্যটকশূন্য ছিল সৈকত। কিন্তু ঈদের ছুটিতে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞায় আনা হয়েছে শিথিলতা।
তাই পুরনো রূপে ফিরতে শুরু করেছে চিরচেনা সৈকত। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছেন পর্যটকসহ দর্শনার্থীরা। দীর্ঘসময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছসিত।
সৈকতে প্রবেশে শিথিলতা আসলেও এখনো খুলে দেয়া হয়নি হোটেল মোটেল, রেস্তোরা ও বার্মিজ দোকান। তবে দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিচবাইক চালকরা।
করোনার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে চলছে ট্যুরিস্ট পুলিশের প্রচারণা ও মাইকিং।
ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক শাকের আহমেদ বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বিচে অবস্থান করতে পারে এজন্য আমরা ব্যাপক প্রচারণার ব্যবস্থা করেছি।
পর্যটকদের সমুদ্র স্নানে অর্ধশতাধিক লাইফ গার্ড কর্মী থাকলেও দু'দিন ধরে দেখা যায়নি তাদেরকে। তাই বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited