dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মৃত বাবার কবরের উপর ছেলের বাড়ি নির্মাণ, জণমনে ক্ষোভ

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৩ পিএম, ২০২৩-১১-১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মৃত বাবার কবরের উপর ছেলের বাড়ি নির্মাণ, জণমনে ক্ষোভ

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

মৃত বাবার কবরের উপরে বড় ছেলের বাস করার রুম নির্মাণ করা হয়েছে। ছেলের পদভারে ভূলুণ্ঠিত মানবতা? আর এমন ন্যাককার জনক ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককির্তী ইউনিয়নের চককির্তী বাঁশতলা গ্রামে। 

কবরের উপর বাড়ি নির্মাণ কারী বড় ছেলে হলো হেলাল উদ্দিন (৫৬)।

সরেজমিন গিয়ে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককির্তী এলাকার মোঃ নইমুদ্দিন ২৬ বছর আগে, মৃত্যু বরণ করেন। চককির্তী-বাঁশতলা গ্রামের বাঁশ ঝাড়ের পাশেই তৎসময় তাকে কবর দেয়া হয়। পিতার মৃত্যুর এত বছর পর বড় ছেলে, পিতার কবরের উপর নির্মাণ করেছেন অনুমোদনহীন বাড়ী। আর সেই বাড়িতে ঢুকতেই মৃত পিতার কবরের দেখা মিলে, যা এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় নজরে পরে কমবেশি সবারই। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেকেই এমন ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন। 

অন্য দুই ভাই আব্দুল আলিম ও জাহাঙ্গীর আলম ইউনিয়ন পরিষদ ও থানায় এবিষয়ে লিখিত অভিযোগ করেন।

দুই ভাই বলেন, আমাদের না জানিয়ে বাবার কবরের উপর শোয়ার ঘর নির্মাণ করেছেন আমার বড় ভাই হেলাল। আমরা পরে জানতে পেরে বলতে গেলেই আমার বড় ভাই, ভাবি ও ভাতিজি আসমতারা চিল্লাচিল্লি শুরু করে। পরে বাধ্য হয়ে চককির্তী ইউনিয়ন পরিষদ ও শিবগঞ্জ থানায় অভিযোগ করেছি। তবে থানার নির্দেশ ক্রমে ইউনিয়ন পরিষদে বসে মিমাংসার কথা ছিলো। কিন্তু এলাকাবাসীর উপস্থিতিতে জমি সংক্রান্ত ঝামেলা নিষ্পত্তি ও বাবার কবর সংরক্ষণের কথা থাকলেও এখন পর্যন্ত বাবার কবরের উপর করা ঘর ভাঙ্গেনি বড় ভাই।

অপরদিকে অভিযুক্ত হেলাল উদ্দিনের মেয়ে আসমতারা বলেন, বাড়ি করার সময় আমার চাচাদের সাথে সমঝোতা করেই ঘর নির্মাণ করা হয়েছিলো। কিন্তু সম্প্রতি জায়গা জমির লোভে আমার দাদার কবরকে ইস্যু করে অশান্তি সৃষ্টি করছে ওই দুই চাচা। আমার দাদার কবরের মায়াতে নয় বরং আমার চাচারা জমির লোভের কারনে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ করেছিলো। স্থানীয় ভাবে বসে মিমাংসাও করা হয়েছে। 

কবরের উপর বাড়ি, তৈরী অসামাজিক, অমানবিক ও ধর্ম বিদ্বেষী এই নির্মাণ কাজে স্থানীয় লোকজন বাধা দিলেও বড় ছেলে  কর্ণপাত করেনি বলে জানান এলাকাবাসী।
ঘটনার খোঁজ নিয়ে জানা যায় জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে মৃত নইমুদ্দিনের বড় ছেলে হেলাল উদ্দিন নিজেই ঘৃণিত কাজটি করেন মর্মে স্বীকার উক্তি দেন।

বাবার বুকের উপরে আপনার বাসের ঘর কেন? জিজ্ঞেস করলে তিনি জানান কাজটি ঠিক হয়নি। দ্রুত রুম ভেঙ্গে ফেলা সম্ভবপরও নয়, তবে বাবার কবরটি সংরক্ষণ করবো বলে, ভাইদের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলেছি।

স্থানীয় চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (আনু মিয়া) র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাবার কবরের উপর সন্তানের ঘর, বিষয়টি সত্যি দুঃখজনক। অন্য দুই ভাই আমার পরিষদ ও থানায় অভিযোগ করেছে। যথারীতি আপোষ মিমাংসায় বসে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু উভয় পক্ষ হাজির হয়নি। শুনেছি ভাইয়েরা মিলে স্থানীয় ভাবে নিষ্পত্তি করে নিয়েছে। না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন এবিষয়ে আমি অবগত নয়, তবে বাবার কবরের উপর ছেলের বাসের ঘর নির্মাণ করা, মানবতা লঙ্ঘনের সামিল। যদি অন্য ছেলেরা অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে কবরের উপর ঘর নির্মাণকারীর বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবি স্পর্শকাতর এমন বিষয়টি স্থানীয় প্রশাসনের আরো গভীরভাবে পর্যবেক্ষণ এবং দ্রুত প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর