শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪২ এএম, ২০২০-০৯-১২
আসন্ন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে পৌরসভা ৬নং হইতে সম্ভাব্য প্রার্থীর নাম হিসাবে শুনা যাচ্ছে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলমগীর,আবু তাহের,মোহাম্মদ হাফেজ,মোহাম্মদ আমির ও রিয়াদুল মামুন সোহাগের।
সবাই যার যার অবস্থান থেকে বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে। তবে কে হবেন আগামী দিনের কাউন্সিলর, সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।
মোহাম্মদ সালাউদ্দিন বর্তমান কাউন্সিলর হিসাবে আছেন কিন্তু তেমন কোন উন্নয়নমূলক কাজ করতে পারেন নাই। যার কারণ হচ্ছে তিনি রাজনৈতিক কোন্দলের কারণে নিজের ওয়ার্ডে অনুপস্থিত থাকতে হচ্ছে বলে জানা যায়। তবুও তিনি আবারও প্রার্থী হবেন বলে শুনা যাচ্ছে।
মোহাম্মদ আলমগীর সাবেক কাউন্সিলর কিন্তু তিনিও সফল নন বলে জানা যায়। এলাকায় শালিস-বিচার করতে পারেন না বলে এমন অভিযোগ আছে তার ওয়ার্ডে।এবারও তিনি প্রার্থী হবেন বলে এলাকাবাসিরা জানিয়েছেন।
মোহাম্মদ হাফেজ এর আগেও প্রার্থী ছিলেন কিন্তু সফলতা পান নাই বলে জানা যায়। এবারও তিনি কাউন্সিলর প্রার্থী হবেন বলে শুনা যাচ্ছে। তবে জনপ্রিয়তা আছে বলে জানা গেছে।
মোহাম্মদ আবু তাহের এর আগেও কয়েকবার প্রার্থী হয়েছেন বলে জানা গেছে, তবে এখনো সফলতার ছোঁয়া পায় নাই বলে জানা যায়। এবার তিনিও কাউন্সিলর প্রার্থী হবেন বলে জানা যায়।
মোহাম্মদ আমির তারুণ্যের অহংকার বলে এলাকায় তার শুনামের শেষ নেই। এলাকায় খবর নিয়ে জানা যায় মোহাম্মদ আমির একজন শিক্ষক ও ভালো মনের লোক। সামাজিক সব ধরনের কাজে জনগণ সব সময় তার কাছে যায় এবং তাকেও কাছে পায়। আশা করা যাচ্ছে এবার তিনিও প্রার্থী হবেন।
রিয়াদুল মামুন সোহাগ একজন মিডিয়া ব্যক্তিত্ব। তাছাড়া সন্দ্বীপ পৌরসভা আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক হিসাবেও আছেন। সমাজের বিভিন্ন কাজে তাকেও দেখা যায়। আশা করা যাচ্ছে তিনিও এবার প্রার্থী হতে পারেন কাউন্সিলরের জন্য।
যাদের সম্পর্কে লিখা হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামিলীগ এর লোক। অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে কারো নাম এখনো সংগ্রহ করা যায়নি। এবার সন্দ্বীপ পৌরসভা ৬নং ওয়ার্ডের জনগণ কাকে চাই সেটা প্রমাণ হবে নির্বাচনের দিন কিন্তু এখন এরা সবাই সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছে বলে জানা যায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited