শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:১১ পিএম, ২০২০-০৭-২৩
প্রতিবারের মত এবার ঈদেও গান শোনাবেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান। তবে এবারের অনুষ্ঠানের শিরোনাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
গত কয়েক বছরের মতো এবারের অনুষ্ঠানেও বেশ কিছু মৌলিক গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। তবে করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে দেখা যাবে তাকে।
করোনাভাইরাসের কারণে ঘরবন্দী দর্শকদের একঘেঁয়েমি কাটাতে তার অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা ব্যক্ত করেছে।
উল্লেখ্য, মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ ও ২০১৯ সালের দুই ঈদেও মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়। সর্বশেষ গেল রোজা ঈদে ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে গান করেন ড. মাহফুজুর রহমান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বেশি ফলোয়ার ও ভিউয়ের আশায় তরুণী সেজে ভিডিও বানিয়ে প্রচার করতেন এক যুবক। সম্প্রতি এ ঘটনা সামনে এসেছ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ জানুয়ারি প্রিয়তমার শুভ জন্মদিন পঁয়ত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন, সুখে-দুঃখে অগ্রযাত্রায়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : যুক্তরাষ্ট্র অফিস: শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, ন...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited