dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে কারারক্ষী, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ ২১ জন আক্রান্ত

মোঃ নাসিম,নাচোল প্রতিনিধি    |    ১১:০৭ এএম, ২০২০-০৭-০৯

চাঁপাইনবাবগঞ্জে কারারক্ষী, স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ ২১ জন আক্রান্ত


চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গত ২দিনে নতুন করে আরও ২১জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২জন।তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন এবং নতুনসহ চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।মঙ্গলবার ও বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ল্যাব থেকে ৭৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা রিপোর্ট আসে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে। আক্রান্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ভাটোপাড়ার আইডিএস এনজিওর একজন মাঠ কর্মী। পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের নিমতলা নিউ ইসলামপুরের বাসিন্দা একজন। তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসের পিএ কাম উচ্চ মান সহকারী। একই ওয়ার্ডের পিয়ারা বাগান এলাকার একজন। তিনি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। একই এলাকার ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। একই ওয়ার্ডের মিস্ত্রি পাড়ার একজন। তিনি সদর হাসপাতাল এর সামনের কবির ফার্মেসীর কর্মচারী। পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আলীনগর মাঝপাড়া এলাকার একজন। তিনি একজন ব্যাক কর্মকর্তা। জেল হাজতের একজন কারারক্ষীও আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্বরুপনগর এলাকার এনএসআই কার্যালয়ের একজন অফিস সহকারী আক্রান্ত হয়েছে। সদর উপজেলার বারঘরিয়া জামাদারপাড়ার ৫ নং ওয়ার্ডের একজন। পেশায় তিনি মাইক্রো চালক। পৌর এলাকার ১৩ নং ওয়ার্ডের রেহাইচর আদর্শ পাড়ার একজন আক্রান্ত হয়েছেন। তিনি স্বর্ণকারের কাজ করেন। একই ওয়ার্ড ও গ্রামের একজন। তিনি শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার। পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের নামোরাজারামপুর উপরপাড়ার একজন। তিনি ডিসি অফিসে এমএলএএস পদে কাজ করেন। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের একজন গৃহিণী আক্রান্ত হয়েছে। একই উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনামসজিদ বারেক বাজার ৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে। সে রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতালে এ্যাটেনডেন্স।এদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ড স্টেশন পাড়ার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হোটেল ব্যবসায়ীক। একই উপজেলার রাধানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেগপুর গ্রামের একজন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন। আলীনগর নামোটোলা ৫ নং ওয়ার্ডের প্রেষণে আসা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, রহনপুর পৌর এলাকার খয়রাবাদ ৯ নং ওয়ার্ডের একজন গৃহিণী আক্রান্ত হয়েছেন। শিবগঞ্জ উপজেলার পিঠালি তলার একজন। তিনি রহনপুর বিএডিসি সারগোডাউনের উপ-সহকারী পরিচালক, রহনপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পুরাতন প্রসাদপুর গ্রামের একজন ছাত্র আক্রান্ত হয়েছে, একই এলাকার ৯ নং ওয়ার্ডের খয়রাবাদের একজন। তিনি গোমস্তাপুর নির্বাচন অফিসের অফিস সহায়ক।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর