শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৫ পিএম, ২০২০-১০-১১
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
আখের রস খেয়ে দুই গরু ব্যবসায়ীর ১৫ লাখ টাকা অজ্ঞান পার্টির আখের রশ খেয়ে দু’গরু ব্যবসায়ীর ১৫ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোরে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, চট্টগ্রামের কাষ্টমস এলাকার মহা আলী (৫০) ও একই এলাকার এরশাদ আলী (৪৫)।
হাসপাতাল সূত্র জানায়, মহা আলী ও এরশাদ আলী গরু কেনার জন্যে চট্টগ্রাম থেকে শার্শা সাতমাইল গরু হাটের উদ্দেশ্যে একটি পরিবহনে করে আসছিলেন। পথিমধ্যে আরিচা ঘাটে তাঁরা আখেঁর রস খান। পরে গাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। এ সময় পরিবহনে থাকা কোনো প্রতারক চক্র তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয়। ভোরে পরিবহনটি যশোর উপশহরের খাজুরা বাস স্ট্যান্ডে শ্যামলি পরিবহনের সামনে এসে থামলে পরিবহনের সুপার ভাইজার তাদেরকে গাড়ি থেকে কাউন্টারে নামি দেন।
এ সময় স্থানীয় লোকজন তাদের অচেতন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা করে। মেডিসিন ওয়ার্ডের ইন্টার্ণ চিকিৎসক হেলাল আহম্মেদ জানান, অসুস্থদের খাবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল। তারা দুজন এখন শঙ্কা মুক্ত।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited