শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:০০ এএম, ২০২১-০৪-২১
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদমে ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বেলা (১২টায়) উপজেলার তারাবুনিয়া এলাকার এবিএম ব্রিকফিল্ডে অভিযানের নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার অপরাধে ২০১৩ এর ৬ ধারার অপরাধে ১৬ ধারা মোতাবেক এবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটায় কোনো প্রকার জ্বালানী কাঠ ব্যবহার না করাসহ ইট বানানোর কাজে ফসলি জমি ও পাহাড় কেটে মাটি না নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে ১৫ এপ্রিল (বৃহস্পতিবার) ইউবিএম নামের এক ইটভাটার মালিককে অবৈধভাবে পাহাড়কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে তিনি এ প্রতিবেদক কে বলেন, এধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালে আলীকদম থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে সহায়তা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited