dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য-সচিব আলমের বহিষ্কার দাবীতে মোল্লাহাটে বিএনপির বিক্ষোভ

দৈনিক অনুসন্ধান    |    ১০:২২ পিএম, ২০২২-০৮-০৬

বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য-সচিব আলমের বহিষ্কার দাবীতে মোল্লাহাটে বিএনপির বিক্ষোভ

বাগেরহাট জেলা প্রতিনিধি: 

বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং বহিষ্কার দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোল্লাহাট উপজেলা বিএনপি। শনিবার (৬ আগষ্ট) বিকেলে মোল্লাহাট উপজেলা চত্বরে মোল্লাহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। বাগেরহাট জেলা বিএনপিকে বিভক্তকারী, চাঁদাবাজ, জেলা পুলিশের দালাল জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম দলে ঘাপটি মেরে থেকে পুলিশ ও সরকারি দল আওয়ামী লীগের সাথে আঁতাত করে বাগেরহাট জেলা বিএনপির অপূরণীয় ক্ষতি করছে বলে বিক্ষোভ সমাবেশের বক্তব্যে নেতৃবৃন্দ জানান।

ভোলা জেলায় পুলিশের গুলিতে বিএনপির নেতাকর্মী নিহত হওয়ার বিষয়টিকে এক্সিডেন্ট এবং পুলিশ নির্দোষ বলে জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ সালামের বিলাসবহুল বাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ায় দেশব্যাপী বিএনপি নেতাকর্মী তার বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ এবং তাকে দল থেকে অব্যাহতির দাবী জানিয়েছে। গত ২ আগস্ট তার এই বক্তব্যের জন্য দ্রুত দল থেকে পদত্যাগের দাবীও জানিয়েছে বিএনপি নেতাকর্মী সমর্থকেরা। তারি ধারাবাহিকতায় মোল্লাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে মোজাফফর রহমান আলমকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দল থেকে অব্যাহতি এবং দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করা হয়েছে। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও সেচ্ছাসেবক দল নেতা হত্যার সুষ্ঠু বিচার, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সহ বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবীও জানান হয় এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও মোল্লাহাট উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মোল্লাহাট উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি চৌধুরী ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ মিয়া, বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জিয়াউর রহমান, উপজেলা তাঁতী দলের আহবায়ক ফেরদাউস ফরাজী, বিএনপি নেতা বনি আমিন মোল্লা, নুর ইসলাম, মোহাম্মদ টুটুল মিয়া, আসাদুজ্জামান পলাশ, চৌধুরী  রাজু আহম্মদ, জাহিদ খান, চান মিয়া, নাজমুল ইসলাম, আলিমুজ্জামান আলিম, সোহেল, বাইজিদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর