শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৩২ এএম, ২০২২-০৪-০৪
জাকির হোসেন সুমন, ব্যুরো চীফ ইউরোপ:
বরফের চাদর মুড়িয়ে থাকা পর্বতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। যেখানে চারিদিকে সাদার সমারহ ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মেলা বসে। সেই সৌন্দর্য উপভোগ করার উপলক্ষে ইতালিতে "আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি" এর পর্বত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন হয়েছে।

ভূমি থেকে প্রায় এক হাজার মিটার উচ্চতায় ইতালির মন্তে বেল্লোনোর লাগো দি আল্লেগে পর্বত । সেখানে যেতে উঠতে হয় ক্যাবেল কার এ চড়ে। ভূমি হতে উপরে ওঠার সময় চোখে পড়ে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি ও নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য । চোখ জুড়িয়ে যায় নীল আকাশের নিচে সাদা বরফে আচ্ছাদিত পাহাড়ের চূড়ায় স্কেটিং খেলা দেখে।
প্রতি বছর এই সময়টাকে বেছে নেয় প্রবাসী বাংলাদেশীরা! শীতের তীব্রতা একটু কম থাকায় বনভোজনসহ পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন পর্বতে ছুটে যান তারা।
ইতালির ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন "আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি" এর পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় লাগো দি আল্লেগে পর্বত ভ্রমণ ও বনভোজন । ভেনিসের মেসত্রে হতে দুইটি বিলাসবহুল বাস নিয়ে পর্বত ভ্রমণে অংশ নেন কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা ছাড়াও বেশ কয়েকটি জেলার ভেনিস প্রবাসী বাংলাদেশীরা।
পর্বত ভ্রমণ শেষে ভূমিতে নেমে এসে নানা রকম মুখরোচক দেশীয় খাবার পরিবেশন করা হয় ভ্রমণকারীদের মাঝে। এরপর বিকেল বেলায় "আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি" এর পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয় এবং র্যাফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাসেত, সহ-সভাপতি ফখরুল চৌধুরী, প্রধান উপদেষ্টা রফিকুল বারী, আক্কাস আলী ,মোহাম্মদ আলী, জামাল উদ্দিন, শেকত আলী, জিয়াউর রহমান, কামরুল হাসান ,আলমাস মিয়া, আমির হোসেন, বিল্লাল রাশিদ, পলাশ বাঘা সহ আরো অনেকে।
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited