শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৯ এএম, ২০২২-০২-০৫
গুপ্তছড়া - কুমিরা নৌপথে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করায় এবং ইজারা প্রথা বাতিল করে ঘাট উন্মুক্ত করনের দাবিতে "বাংলাদেশ প্রেস ক্লাব" সন্দ্বীপ উপজেলা শাখার মানববন্ধন পালিত হয়। গতকাল ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার বিকেল ৪ টায় এনাম নাহার হাই স্কুলের মোড়ে সংগঠনের আহবায়ক ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বিএসপির) সন্দ্বীপ শাখার সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম আহবায়ক আমিনুল হক চারু মিল্লাত, মিলাদ মোদাচ্ছির, কাউছার মাহামুদ দিদার, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, দৈনিক খবরের সন্দ্বীপ প্রতিনিধি জামাল আবদুল নাছির শাহী, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, বাংলাদেশ সাংবাদিক পরিষদ বিএসপির সহ সভাপতি আবছার খান, দৈনিক অপরাধ কন্ঠের প্রতিনিধি সাব্বির রহমান, চ্যানেল এস সন্দ্বীপ প্রতিনিধি পারভেজ মোশাররফ, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, আলিম মেম্বার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় বক্তারা সন্দ্বীপ টু কুমিরা হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা পরিষদ ফেরিঘাটকে ইজারামুক্ত করা সহ বর্তমান ইজারাদারদের অযুক্তিক স্পীড ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবী জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited