শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:১৯ পিএম, ২০২৫-০৪-১৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল ডাকাতির ঘটনার ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (১৩ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।
র্যাব সূত্রে জানা যায়- গত ২৬ মার্চ সিদ্ধিরগঞ্জ থানাধীন এভেস্টা এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে ৫০/৬০ জন অজ্ঞাত নামা দুস্কৃতিকারী কর্মীদের মারধর করে একটি কক্ষে আটকে রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে একটি অজ্ঞাত ট্রাক যোগে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে শুক্রবার (১২ এপ্রিল) গ্রেফতার করা হয়। ডাকাত পায়েলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর একটি মামলা পাওয়া যায়। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited