শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৪৫ এএম, ২০২৩-০৫-২০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নেয়ামত নগর মহল্লার গ্রীণ ভিউ স্কুলের দক্ষিণে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশ থেকে জালনোট প্রস্তুত এবং ব্যবসা চক্রের মূলহোতাকে ৭ লক্ষ ৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি সহ আটক করে র্যাব-৫।
আটক কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর (পারদিলালপুর) গ্রামের মোঃ আজাহার আলী ও মোছাঃ শওকত আরা বেগমের ছেলে মোঃ বশির উদ্দিন (৪৯)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল (১৮ মে) বৃহস্পতিবার বিকাল ৩টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নেয়ামত নগর মহল্লার গ্রীণ ভিউ স্কুলের দক্ষিণে এবং তরিকুল নার্সারীর উত্তরে পাঁকা রাস্তার পাশে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭,০৯,৫০০ ভারতীয় জাল রুপি (সাত লক্ষ নয় হাজার পাঁচশত),১২০৬০ (বাংলাদেশী নগদ বারো হাজার ষাট) টাকা, ০২টি মোবাইল ফোন, ০৩টি সীমকার্ড, ৮০০ (আটশত) গ্রাম জাল রুপি তৈরীর গামসহ আসামী মোঃ বশির উদ্দিন (৪৯), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মোছাঃ শওকত আরা বেগম, সাং-শাহাবাজপুর (পারদিলালপুর), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি ২০১৬ সাল থেেকে জালনোট ব্যবসার সাথে জড়িত । তার নামে র্পূবে এ সংক্রান্ত আরো ০৩টি মামলা চলমান রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited