dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বসল পদ্মাসেতুর ৩৬তম স্প্যান, দৃশ্যমান ৫৪০০ মিটার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০২:৩৮ পিএম, ২০২০-১১-০৬

বসল পদ্মাসেতুর ৩৬তম স্প্যান, দৃশ্যমান ৫৪০০ মিটার

আজ (০৬ই নভেম্বর) সকালে পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান ৫ হাজার ৪০০ মিটার সেতু।  পিয়ার-২ ও পিয়ার-৩-এর স্প্যনটি বসানো হয়। ৩৫তম স্প্যানটি বসেছিল গত ৩১ অক্টোবর।

আর মাত্র পাঁচটি স্প্যান বসানো হলেই পুরো ৬ হাজার ১৫০মিটার দীর্ঘ পুরো সেতু দৃশ্যমান হবে। বিজয় দিবসের আগেই সবগুলো স্প্যান বসানো শেষ হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুর ৩৬তম স্প্যান স্থাপনের পর আমরা আশা করছিল আগামী বিজয় দিবসের আগেই ১০ ডিসেম্বরের মধ্যে বাকী সব স্প্যান বসিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।

তিনি জানান, সেতু মাওয়া প্রান্তের প্রথম স্প্যানটি ‘১-এ’ স্থাপন করলেই সেতুর মাওয়া প্রান্তের সাথে বন্ধন হয়ে যাবে। ১৬ নভেম্বর এই ১ ও ২ নম্বর খুঁটিতে স্প্যানটি উঠবে। এটি হবে ৩৮তম স্প্যান। এর আগে ১১ নভেম্বর সেতুর ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যান (স্প্যান ২-সি) স্থাপন করা হবে। এছাড়া ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১তম স্প্যান (স্প্যান ২-এফ) ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসার কথা রয়েছে।

উল্লেখ্য, মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি)। নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সংযোগ সড়ক নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড।

সেতুটিতে স্প্যান বসানোর পাশাপাশি সেতুর অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলছে। এরইমধ্যে ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১১৬৬টি ও ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১৬৪৬টির বেশি বসানো হয়ে গেছে। সেতুর উভয় প্রান্তে ভায়াডাক্টের ৪৮৪টি সুপার-টি গার্ডারের মধ্যে স্থাপন হয়েছে ২৫৮টি।

৩১ অক্টোবর পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ। সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে এবং শেষ হওয়ার সংশোধিত শিডিউল ২০২১ সালের জুন মাসে।

যদিও প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতি আসায় কাজ শেষ হতে আরও বেশি সময় লাগতে পারে।

রিলেটেড নিউজ

হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত


স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত


আগামী জাতীয় নির্বাচনে কি অংশ নিবেন বেগম খালেদা জিয়া?

আগামী জাতীয় নির্বাচনে কি অংশ নিবেন বেগম খালেদা জিয়া?

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো আরো প্রায় ৪ মাস বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর