শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৫ এএম, ২০২২-০৭-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তেলবাহী লরি চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক পরিবারের তিনজন। নিহতরা হলেন মা বিউটি আক্তার (৩৫) ও তাঁর মেয়ে ফাহিমা আক্তার (১৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে ২ বছরের শিশু নাসারুল্লাহ।
এসময় আহত হয়েছেন বিউটির স্বামী মোঃ হোসাইন (৪৫)। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
তাঁদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামোপাঁচটিকরি গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আনারুল ইসলাম। মোঃ হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় ২২ বছর ধরে শিক্ষকতা করছিলেন। বর্তমানে তিনি প্রধান শিক্ষক। স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (৬ জুলাই) ভোরে একই মোটরসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নিজ বাড়ী নামোপাঁচটিকরি গ্রামে আসছিলেন। ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোঃ হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত হয় মোঃ হোসাইন ও তাঁর শিশুপুত্র। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুপুত্র মারা যায়।
নিহত মা মেয়ে ও শিশুপুত্রকে নিজ বাড়ীতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তাঁদের ৩টি লাশ নামোপাঁচটিকরি কবরস্থানে বাদ মাগরিব দাফন সম্পন্ন করা হবে বলে জানান স্বজনেরা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাহবুবুর রহমান ঘটনাটি অফিসিয়ালি নিশ্চিত না, বলে জানান।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৬.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited