শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৩ এএম, ২০২৪-০৩-২৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি মাদরায় পরীক্ষার দিনে তালা। পরীক্ষার্থীরা বেকায়দায়। প্রার্থীরা জানান, বেগম মহসীন ফাজিল ডিগ্রী মাদরাসায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আজকে শুক্রবার (২২মার্চ/’২৪) নির্ধারিত দিনে প্রার্থী নিয়োগ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মাদরাসায় গিয়ে দেখেন প্রধান ফটকে তালামারা।
পরীক্ষা স্থগিত বা এ সংক্রান্ত কোন নোটিশও দেখতে পাননি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা স্বাক্ষরিত ২৩/২৪(৭) নং স্মারক ও ০৭ নং ক্রমিকের অধ্যক্ষ পদের প্রার্থী গোমস্তাপুর উপজেলার পুরাতন প্রসাদপুর গ্রামের মেসের আলীর ছেলে শরীফুল ইসলাম, ২৩/২৪(৪) স্মারকপত্র ও ০৪নং ক্রমিক নম্বরের নাচোল উপজেলার ঝলঝলিয়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে তোজাম্মেল হক ও ২৩/২৪(০২) স্মারকপত্রে একই উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম।
ওইসময় প্রার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসাকে মোবাইল ফেনে তালামারার বিষয় জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা জানান, অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. ইসাহাক গত ২৩/১১/২০২৩ তারিখ অবসরে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তিনি ২৪/১১/২০২৩ তারিখ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সভাপতি সাহেব তার প্রতি জুলুম অত্যাচার শুরু করেন।
গত ১৪ মার্চ সকাল ১০টার দিকে সভাপতি তাঁর লোকজন নিয়ে মাদরাসাতেই তাঁকে ভয়ভীতি দেখিয়ে নিয়েগ সংক্রান্ত রেজুলেশনসহ অন্যান্য কাগজপত্রে সহি/স্বাক্ষর করিয়ে নিয়েছেন। এরই প্রেক্ষিতে ওইদিনই আরবি-ইসলামী বিশ্ববিদ্যালয়ে সভাপতির পরিবর্তন, ডিজি’র প্রতিনিধি মনোনয়ন ও নিয়োগ-নির্বাচনী পরীক্ষা স্থগিত চেয়ে আবেদন করেছেন। ওই ঘটনায় গত ২১ মার্চ/’২৪ তারিখ নাচোল থানায় একটি জিডিও করেছেন।
এ বিষয়ে ওই মাদরাসার সভাপতি এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়েগ কমিটির সভাপতি আজিজুল হক জানান, গতকাল (শুক্রবার) নির্ধারিত সময়ের পূর্বে মাদরাসায় গিয়ে তিনি দেখেন প্রধান ফটকে তালা ঝুলছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তিনি মোবাইলে ফোন করলে অধ্যক্ষ তাঁর ফোন রিসিভ করেননি। অন্যদিকে অধ্যক্ষকে ভয়-ভীতি দেখিয়ে রেজুলেশনসহ অন্যান্য কাগজপত্রে সহি/স্বাক্ষর নেয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে তিনি দাবী করেন। মাদরাসা খুললে পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে অচিরেই মিটিং ডেকে ধুম্রজাল খোলোসা করা হবে বলে সভাপতি জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited