শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৭ পিএম, ২০২২-০৮-২১
মু. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে মোবাইল কোর্ট এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৬ ড্রাইভারকে জরিমানা এবং অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(২১ আগস্ট ) নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে 'সড়ক পরিবহন আইন-২০১৮' অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ১৬ জন গাড়ি চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করেন এবং জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রত্যেককে ৫০০টাকা করে মোট ৮০০০টাকা জরিমানা করা হয়। জানা যায়,এই টাকা অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে গাড়ি চালকদের করণীয় বিষয় নিয়ে ইউএনও সালমা ফেরদৌস সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন। নির্দেশনাগুলো হল-ড্রাইভিং লাইসেন্স,গাড়ির লাইসেন্স, রোড পারমিট, ইন্সুরেন্স, ট্যাক্স টোকেনসহ অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে,
অপ্রাপ্ত ব্যক্তি দ্বারা গাড়ি চালানো যাবে না,গাড়ি চালনার সময় সিট, লুকিং গ্লাস, ক্লাইমেট কনট্রোল, ইনডিকেটর, ব্রেকলাইট ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে,গাড়ি চালানোর সময় মোবাইল কিংবা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না,মোটর সাইকেল আরোহীদের আবশ্যিকভাবে হেলমেট পরিধান করতে হবে।
সংবাদ প্রেরক-
মু. মুবিনুুল হক মুবিন
, নাইক্ষ্যংছড়ি,
মোবাইল নং ০১৬৯০১২৮৩৮৪
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited