শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৪৬ পিএম, ২০২৫-০৪-১৪
রাজশাহী ব্যুরো।।
রাজশাহীর বাঘা উপজেলাধীন ১নং বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ ফিরোজ আহাম্মেদ রন্জু শোকজ নোটিশ প্রেরণ করেছে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি। সোমবার(১৪ এপ্রিল) দুপুরে এ কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
বাঘা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির পক্ষ হতে ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ ফিরোজ আহাম্মেদ রন্জু কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বাজু বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে থেকে নিজ দলীয় কাজ না করা,দলীয় আইন শৃঙ্খলা ভংগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের আইনি পরামর্শ প্রদানের জন্য শোকজ নোটিশ পেয়েছেন বলে জানা যায়।
উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিক এম ইসলাম দিলদারকে বলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাঃফিরোজ আহমেদ রন্জু কে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে। তিনি দলিয় ভাব-মুর্তি খুন্ন করার অভিযোগ থাকায় এবং আওয়ামীলীগ নেতা কর্মীদের আইনী সহায়তা ও জামিনে সহযোগিতা করায় দলের শৃঙ্খলা ভংগের কারণে কেন আপনাকে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ ও প্রাথমিক সদস্য্য হতে অব্যহতি দেওয়া হবে না তাহার উপযুক্ত কারণ ৪৮ ঘন্টার মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নিকট লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে।
উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফুল আলী মলিন ও আহবায়ক ফকরুল হাসান বাবলু স্বাক্ষরিত ৪৮ ঘন্টার মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ ফিরোজ আহাম্মেদ রন্জু কে।
বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ ফিরোজ আহাম্মেদ রন্জু কে একাধিকবার তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়ার জন্য তার বক্তব্য পাওয়া যায়নি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited