dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের অনন্য দৃষ্টান্ত, সন্তান প্রসব করা অসহায় নারীর পাশে দাঁড়ালেন

দৈনিক অনুসন্ধান    |    ০৫:২৫ পিএম, ২০২৩-০৩-০৯

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের অনন্য দৃষ্টান্ত, সন্তান প্রসব করা অসহায় নারীর পাশে দাঁড়ালেন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সন্তান প্রসব করা অসহায় নারীর সাথে  দেখা করে তার খোঁজখবর নেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বুধবার (৮ মার্চ)  রাতে হাসপাতালের প্রসুতি বিভাগে গিয়ে তার সাথে কথা বলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে  নির্দেশ প্রদান করেন এবং তার হাতে ১০ হাজার টাকা, বিভিন্ন ধরনের ফলফলারী ও কন্যা সন্তানের জন্য নতুন পোশাক তুলে দেন। টাকা, পোশাক ও ফলফলারি পেয়ে তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাঁও,  সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, একজন অসুস্থ মা কন্যা শিশু জন্মদান করেছেন তার অসহায়ত্ব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষ ও অসহায় ভূমিহীন থাকবে না তিনি যেহেতু অপকৃতস্থ তার যেভাবে সেভ হয় আমরা সেই ভাবে চিন্তা করতেছি। তাঁকেসহ তার কন্যা সন্তানকে গাজীপুরের কাশেমপুরে ভব ঘুরে কেন্দ্র রয়েছে সেখানে তাকে পাঠানো যায় কিনা।  আমরা নানাভাবে চেষ্টা করছি যেভাবে উনার ভালো হয় ঠিক সেভাবেই আমরা তার ব্যবস্থা করব। বর্তমানে যেহেতু  সে এবং তার বাচ্চা সুস্থ আছেন  তাদের যদি আরো চিকিৎসা সেবা দিয়ে ভালো হয়ে যায় তাহলে সেই ব্যবস্থা করতে হাসপাতালের তত্ত্বাবধায়ককে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। তিনি আরো বলেন যতদিন একেবারে সুস্থ না হবে ততদিন এই হাসপাতালেই থাকবে বলেও জানান। 

সন্তান প্রসবকারী অসহায় নারী জানান, তার পৃথিবীতে কেউ নেই তিনি একা ওরা আমার সতার বোন, ওরা আমার কেউ না। আমার সন্তান কাউকে দিতে চাই না। 

উল্লেখ্য মঙ্গলবার (৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের একটি মুদি দোকানের সামনে অসহায় নারী প্রসব বেদনা ওঠে। এমন সময় পুলিশ দেখতে পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে সে  কন্যাসন্তান জন্ম দেন। বর্তমানে মা মেয়ে দুজনই সুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর