dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামে দ্বিগুণেরও বেশি দাম ওষুধের, সাধারণ রোগীরাও পড়েছে দুর্ভোগে

অনুসন্ধান অফিস    |    ০২:২৪ পিএম, ২০২০-০৭-০৪

চট্টগ্রামে দ্বিগুণেরও বেশি দাম ওষুধের, সাধারণ রোগীরাও পড়েছে দুর্ভোগে

করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রামের ফার্মেসিগুলোতে ওষুধের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বর্তমান পরিস্থিতিতে মানুষের আয় কমে গেলেও ওষুধ খাতে জড়িতদের পোয়াবারো এখন। দিনের পর দিন অবৈধভাবে লাভবান হচ্ছেন তারা। প্যারাসিটামল, সিভিট বা অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন জরুরি ওষুধের দাম বেড়ে যাওয়ায় করোনা ছাড়াও অন্য রোগীরাও পড়েছেন দুর্ভোগে।সংশ্লিষ্টরা জানান, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পরই হঠাৎ করে ওষুধের চাহিদা বেড়ে যায়। লাইন লেগে যায় চট্টগ্রাম নগরের ফার্মেসিগুলোতে। সিজনাল ফ্লু বা সাধারণ অসুখে আক্রান্ত হলেও ওষুধের যোগান কম থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, হাজারী লেইন মেডিকেল কলেজ গেট সংলগ্ন ফার্মেসি ছাড়াও নগরের বিভিন্ন এলাকার ফার্মেসিতে থেকে গুণ বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে। এসব স্থানে মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়। কারণে ওষুধ প্রশাসন ভ্রাম্যমাণ আদালত নগরী উপজেলা পর্যায়ে অভিযান চালিয়ে অনেক দোকানে জরিমানাও করেছে। তবে যথারীতি অভিযানেও থামেনি তারা।

এদিকে ফার্মেসি মালিকেরা বলছেন, ওষুধের দাম বাড়ার মূল কারণ চাহিদার তুলনায় বেশি ওষুধ কিনে মজুদ করা। করোনায় গুজব নিজে থেকে ওষুধ খাওয়ার প্রবণতাকে দুষলেন তারা। তাদের মতে, হঠাৎ করে চাহিদা বেড়ে গেলেও সে তুলনায় ওষুধের যোগান নেই। মানুষের অসচেতনতাই ওষুধের দাম বাড়ার মূল কারণ। এদিকে ভোক্তারা বলছেন, করোনায় রোগীর সংখ্যা বেড়েছে। সে কারণে ওষুধের চাহিদা বেড়েছে। এদিকে সাধারণ রোগীদের চাহিদা তো আছেই। এই চাহিদাকেই পুঁজি করেছেন অসাধু ফার্মেসি মালিকরা। ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে।

এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় সুফল দিচ্ছেএমন কোনো ওষুধের খবর পেলেই তা কিনে রাখছে মানুষ। ফলে এরকম অনেকে ওষুধের সরবরাহে টান পড়ছে। ফলে সেগুলোর দাম ইচ্ছেমতো হেঁকে ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে। যেমন স্ক্যাভো নামের একটি ওষুধ চট্টগ্রামের বাজারে এখন রীতিমতো দুর্লভ বস্তু। অথচ এই ওষুধ করোনা চিকিৎসায় কাজ দেয়এরকম কোনো প্রমাণও নেই। এটি মূলত কৃমিনাশক ওষুধ।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ গেটের কয়েকটি ফার্মেসির একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এজিথ্রোমাইসিন, ফেকজোফেনাডিন, ডক্সিসাইক্লিন, লেভোফ্লক্সাসিন, মন্টিলুকাস্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী জিংক, ভিটামিন সি, প্রতিষেধক হিসেবে ইভারমেকটিন ডক্সিসাইক্লিনসহ অনেক ওষুধের সংকট রয়েছে। পাওয়া গেলেও তা কয়েকগুণ বেশি দামেই কিনতে হচ্ছে। ওষুধের মোড়কে প্রদর্শিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম চাইছে ওষুধ বিক্রেতারা। এসব কারণে ৩৫০ টাকা দামের অ্যাজিথ্রোমাইসিন ক্যাপসুল ৮০০ টাকা, ১৫০ টাকা দামের আইভারমেকটিন ট্যাবলেট ৫০০ টাকা, ২২ টাকা দামের ডক্সিসাইক্লিন ক্যাপসুল ১০০ টাকা, এমনকি ২০ টাকার সিভিটও বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

সাধারণ ওষুধই শুধু নয়, ‘করোনায় কাজ দেয়’— এমন ধারণার ওপর ভিত্তি করে হোমিওপ্যাথিক কিছু ওষুধের জন্যও হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। আর্সেনিকাম অ্যালবাম-৩০ নামের একটি ওষুধের জন্য চট্টগ্রামের লালদীঘির পুরাতন গির্জা এলাকার বিভিন্ন হোমিও ফার্মেসিতে বাড়তি মূল্য দিয়েও অনেকে ওষুধটি কিনে নিচ্ছেন। কিন্তু তাদের কেউ জানেন না, এই ওষুধ আদৌ কোনো ভূমিকা রাখে কিনা করোনারোগীদের। তবু লোকমুখে শুনে অনেকে ধরনের আরও বিভিন্ন ওষুধ কিনতে ভিড় করছেন দোকানে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের আবাসিক সার্জন ডা. সঞ্জয় দাশ বলেন, ‘করোনার এই সময়ে মানুষ নিজের ইচ্ছায় কিংবা গুজবে কান দিয়ে বিভিন্ন ওষুধ নিজে থেকেই কিনে খাচ্ছেন। করোনার ওষুধ মনে করে অনেকে বিভিন্ন ওষুধ সেবনের পর আমাদের কাছে পরামর্শও চান। অথচ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ সেবনই উচিত নয়। আমাদের ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত।

বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, ‘করোনার শুরুতে কিছুটা ওষুধের সংকট সৃষ্টি হয়েছিল। আমাদের নজরদারি অভিযান পরিচালনায় সে সংকট দূর হয়েছে। এখন মানুষ গুজবকেও করোনার ওষুধ মনে করে। নিজে নিজে বিভিন্ন ওষুধ সেবন কিনতে হুড়োহুড়ি করছেন। জনগণ যদি সচেতন হয় এবং জেনেরিক নামে মানসম্পন্ন ওষুধ কেনেন তাহলে সংকট কেটে যাবে।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো ফার্মেসিতে বেশি দামে ওষুধ বিক্রির খবরের সাথে সাথে অভিযান চালিয়ে থাকি।

রিলেটেড নিউজ

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদ...বিস্তারিত


প্রধান উপদেষ্টা ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির তাগিদ

প্রধান উপদেষ্টা ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রস্তুতির তাগিদ

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কা...বিস্তারিত


এসএসসি পরীক্ষা কাল শুরু, ১৪ নির্দেশনা

এসএসসি পরীক্ষা কাল শুরু, ১৪ নির্দেশনা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক:- আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল ...বিস্তারিত


জেনে নিন মারা গেছেন কোন হাফেজ তাকরিম

জেনে নিন মারা গেছেন কোন হাফেজ তাকরিম

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর...বিস্তারিত


ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা

ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির পক্ষ থেকে তিন থেকে চার ...বিস্তারিত


এনআইডিতে ভুল থাকলে সংশোধন করে নিন: ইসি

এনআইডিতে ভুল থাকলে সংশোধন করে নিন: ইসি

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধনের আবেদন জরুরি ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর