শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৪:১৯ এএম, ২০২০-০৭-২৯
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা নোয়াপাড়া নাফনদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদে বিজিবির একটি দল নোয়াপাড়ার কেওড়া বাগানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর দুই ইয়াবা কারবারীকে সাঁতরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে কেওড়া বাগান সংলগ্ন নাফ নদীর তীর দিয়ে ভূমিতে উঠতে থাকে। বিজিবি চ্যালেঞ্জ করলে দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা জঙ্গলে ঢুকে দ্রুত গতিতে ইয়াবার একটি বস্তা কাদার ভেতর লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরবতীতে বিজিবির টহলদল সেখানে পৌঁছে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে কাদার ভেতর থেকে ইয়াবার বস্তাটি উদ্ধার করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited