dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুলে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৪:০৭ পিএম, ২০২৪-০৮-২৫

খুলে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট

পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে। 

তবে গতকাল শনিবার রাত ১০টায় দিকেই কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও আজ রোববার সকালে গেটগুলো খোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।

বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে আব্দুজ্জাহের বলেন, ‘পূর্বনির্ধারিত সময়ে গেট খোলার জন্যই তারা গিয়েছিলেন। সেখানে পানির প্রবাহ কম থাকায় এবং রাতের যেকোনো পরিস্থিতি এড়াতে তারা সকাল ৮টায় গেটগুলো খোলার সিদ্ধান্ত নেন। তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৬টি গেট ছয় ইঞ্চি করেই খোলা হয়।’

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক সাখাওয়াত কবীর জানান, রাত ১০টায় হ্রদে ১০৮ এমএসএল পানি ছিল এবং পানির ইনফ্লো ছিল দশমিক ছয়, যা প্রত্যাশা থেকে কম। তাই রাত্রিকালীন পরিস্থিতি বিবেচনায় সকালে খোলার সিদ্ধান্ত হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ ধারণা করছেন, কাপ্তাই হ্রদের ১৬টি স্প্রিলওয়ে বা জলকপাট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে ৯ হাজার সিএফএস পানি হ্রদ থেকে নিষ্কাষিত হয়ে কর্ণফুলী নদীতে পড়বে বলে । নতুন করে বৃষ্টিপাত বা পানির প্রবাহ অস্বাভাবিক বৃদ্ধি পেলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে বলেও জানান তারা।

ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানিয়েছেন, কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা সাধারণত ১০৯ ফুট। বর্তমানে পানির উচ্চতা প্রায় ১০৮ ফুট। ফলে বিপৎসীমার কাছাকাছি হওয়ায় হ্রদের উজান ও ভাটির বন্যা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়াও একই সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও ৩২ হাজার সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে। যার মাধ্যমে প্রায় ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

রিলেটেড নিউজ

গণসংযোগে ব্যস্ত চূড়ান্তভাবে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীরা

গণসংযোগে ব্যস্ত চূড়ান্তভাবে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীরা

দৈনিক অনুসন্ধান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে ব...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত


হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি, গ্রেপ্তার ১

হাটহাজারী মাদ্রাসার সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি, গ্রেপ্তার ১

অনুসন্ধান অনলাইন ডেস্ক : গতকাল শুক্রবার হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) মসজি...বিস্তারিত


সন্দ্বীপে যুবদল নেতা আজিজের বিরুদ্ধে বিক্রিত ভূমি পূনঃ দখল নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগ

সন্দ্বীপে যুবদল নেতা আজিজের বিরুদ্ধে বিক্রিত ভূমি পূনঃ দখল নিয়ে নৃশংস নির্যাতনের অভিযোগ

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি : সন্দ্বীপ উপজেলায় যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজের বিরুদ্ধে জমি দখল, গুন্ডাবাহিনী দিয়ে হামলা সহ ন...বিস্তারিত


রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত


রক্ত পিপাসুদের সাথে আলোচনায় বসব না: আন্দোলনকারীরা

রক্ত পিপাসুদের সাথে আলোচনায় বসব না: আন্দোলনকারীরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর