dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে চলছে অশ্লীল নৃত্য উচ্চস্বরে বাজছে মাইক ও সাউন্ড বক্স বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪৭ পিএম, ২০২৪-০২-১২

নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে চলছে অশ্লীল নৃত্য উচ্চস্বরে বাজছে মাইক ও সাউন্ড বক্স বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা


ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলার নওগাঁ নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহরের গুজিশহর উচ্চবিদ্যালয় ও মন্দিরের উন্নয়নকল্পে শুরু হয়েছে শত বছরের পুরনো প্রেম গোসাই মেলা। গত ৩০জানুয়ারী ২০২৪ইং তারিখ থেকে চলছে এ মেলা। মেলায় প্রতিদিন দুপুর থেকে ভোর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানোর কারণে বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এ ছাড়াও নিয়ামতপুর থানার পোশাক পরিহিত পুলিশ সদস্য ও স্থানীয় শিশু/ কিশোরদের দেখা গেছে এই যাত্রার নামে অশ্লীল নৃত্য দেখতে। এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও নিয়ামতপুর থানার ওসিকে বার বার এমন যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধে অভিযোগ করা হলেও মেলা কমিটি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছের লোকজন হওয়াই তাদের মেলা চলমান রয়েছে। মেলার অনুমতি প্রসঙ্গে মেলা কমিটি বলছে, তারা মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশে ১৫দিনের ধর্মীয় মেলা করার অনুমতি নিয়েছেন। এ মেলা চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত। 

সরেজমিনে দেখা যায়, গত কয়েকবছর থেকে নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলা বসলেও এবার এই মেলা সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে বসেছে। সেখানে সার্কাস প্যান্ডেলে প্রদর্শিত হচ্ছে অশ্লীল নৃত্য। আর যাত্রাপালায় চলছে দর্শকদের মনোরঞ্জনে টাকার ফুলঝুরিতে মেয়েদের শরীর প্রদর্শনী। রাত ১২টা থেকে ভোর পর্যন্ত শুধুই অশ্লীলতা ও বিকৃত যৌন আবেদনে ভরা উলঙ্গ নৃত্য এবং অরুচিকর গানের আগ্রাসন। উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও গ্রাম্য যুবকসহ দূর-দূরান্তের বিকৃত মানসিকতার মানুষের উপচেপড়া ভিড়। তাদের আড্ডায় জমে উঠছে মেলা প্রাঙ্গন। ভাবার বিষয় হচ্ছে, অশ্লীল নৃত্য চলাকালিন যাত্রা প্যান্ডেলে সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ সদস্যকে পোষাক পরিহিত অবস্থায় নারীদেহের অশ্লীল নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, সামনে এসএসসি পরীক্ষার মধ্যে মেলা কোনো মতেই করা ঠিক হয়নি। মেলার মাইক ও সাউন্ড বক্সের উচ্চশব্দে পরীক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এ ছাড়াও সন্ধ্যা হলে ছেলেরা পড়ালেখা বাদ দিয়ে মেলায় চলে যায়। চোখের সামনে এমন অশ্লীলতার মেলা চললে নিজেদের আত্মসম্মান বোধ আর থাকে না। নৃত্যের সময় নর্তকীদের সাথে আবার অনেকেই অশ্লীলতায় অংশ নিয়ে আরো অনেক বেশি টাকা ব্যয় করছে।

তারা বলেন, মেলার আয়োজক কমিটি টাকা রোজগারের জন্য পরীক্ষার মধ্যেই মেলা চালু করেছে, যা নিন্দনীয়। দ্রুত এই নোংরা মেলায় এমন অশ্লীলতা বন্ধে তারা জেলা প্রশাসক ও ডিআইজি রাজশাহী রেঞ্জ বরাবর আবেদন জানিয়েছেন।

মেলা কমিটির সভাপতি কাঞ্চন চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক বলেন, ‘গ্রামীণ সংস্কৃতির উন্নয়নের জন্য মেলায় প্রতিবছর যাত্রাপালার আয়োজন করা হয়। এ বছর আমাদের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কথামতো মেলা পরিচালনা করছি। তিনি ১৫দিনের মেলার পারমিশন নিয়ে দিয়েছেন। তিনিই আমাদের মেলার সকল বিষয় দেখছেন। অনেকেই যাত্রাপালায় অশ্লীল নৃত্য হচ্ছে বলে অভিযোগ করছে। তবে আমাদের পুরো মেলা জুড়ে সিসি ক্যামেরা লাগানো আছে। মেলায় কোন আর অশ্লীল নৃত্য হচ্ছে না বলে জানান তারা।

এদিকে এসএসসি পরিক্ষার সময়ে পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন নওগাঁ নিয়ামতপুরের শত বছরের পুরনো প্রেম গোসাই মেলায় এমন উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে নোংরা ও অশ্লীল নৃত্য বন্ধে রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডি.আই.জি রাজশাহী বরাবর অভিযোগ দিয়েছেন। 

জানতে চাইলে অভিযোগকারী মো: নুরে ইসলাম মিলন বলেন, আমরা মেলা শুরুর দিন থেকে নওগাঁ জেলা প্রশাসক ও নিয়ামতপুর থানাকে এমন উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে নোংরা ও অশ্লীল নৃত্য বন্ধে বলা হলেও তা হয়নি। বরং নিয়ামতপুর থানার পোশাক পরিহিত পুলিশ সদস্যদের মেলায় যাত্রার নামে চলা এমন নারীদেহের অশ্লীল নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়। 

নওগাঁ জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেন, আমাদের কাছে মেলা করার অনুমতির একটি আবেদন জমা দিলে তার পেক্ষিতে আমরা ধর্মীও মেলার জন্য আগামী ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত অনুমতি প্রদান করেছি মেলায় যাত্রা বা সার্কাসের নামে নোংরা কিছু প্রদর্শন হলে আমরা ব্যবস্থা নেবো বলে জানান তিনি।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর