dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


২৪ লাখ টাকা ঘুষে চাকরি, যোগদান করতে গিয়ে জানলেন নিয়োগপত্র ভুয়া

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১২:১৫ এএম, ২০২০-০৭-২৩

২৪ লাখ টাকা ঘুষে চাকরি, যোগদান করতে গিয়ে জানলেন নিয়োগপত্র ভুয়া

শরীয়তপুরে অফিস সহায়ক (রাজস্ব প্রশাসন) পদে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে এক নারী ও তার ভাইয়ের কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক এক নারী । শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত  হালিমা খাতুন ওই টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত ঘটনায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের ভুক্তভোগী খাদিজা আক্তার নুপুর ৭ জুন হালিমা খাতুন ও তার বাবা মো. আলী আহম্মদ আকনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি দেয়ার নামে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের শাহ আলম ব্যাপারীর মেয়ে খাদিজা আক্তার নুপুর ও তার ছোট ভাই নাজমুল ব্যাপারীর কাছ থেকে কয়েক দফায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুন। তিনি গোসাইরহাট উপজেলার তারুলিয়া গ্রামের বাসিন্দা।

রপর ওই ভাই-বোনকে শরীয়তপুরে অফিস সহায়ক (রাজস্ব প্রশাসন) পদে চাকরিতে যোগদানের জন্য নিয়োগপত্র দেয়া হয়। নিয়োগপত্রে জেলা প্রশাসকের স্বাক্ষর রয়েছে। গত ১লা এপ্রিল'২০ তাদের কর্মস্থলে যোগদানের কথা উল্লেখ করা হয় প্রদত্ত নিয়োগপত্রে। কিন্তু ওই দিন অফিস সহায়ক পদে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্র ভুয়া। 

খাদিজা আক্তার নুপুরের স্বামী মাহবুব আলম বলেন, আমার স্ত্রী নুপুর ও শ্যালক নাজমুলের চাকরির ব্যাপারে হালিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করি। তখন হালিমা গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এমএলএসএস পদে চাকরি করেন। হালিমা বলেন, আমার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা হয়েছে। কয়েকজনকে চাকরি দিতে পারব এবং চাকরি দিতে টাকা লাগবে। চাকরি না হলে টাকা ফেরত দেব। তার কথা বিশ্বাস করে স্ত্রী ও শ্যালকের চাকরির জন্য ঋণ করে কয়েক দফায় হালিমাকে ২৪ লাখ টাকা দেই। টাকা দেয়ার সময় হালিমার বাবা আলী আহম্মদ উপস্থিত ছিলেন।

মাহবুব আলম বলেন, আমার স্ত্রী ও শ্যালককে একটি করে নিয়োগপত্র দেন হালিমা। সেই নিয়োগপত্র নিয়ে স্ত্রী ও শ্যালক যোগদান করতে গেলে বলা হয় নিয়োগপত্র ভুয়া। এরপর ২৪ লাখ টাকা হালিমার কাছে ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তার স্বজনদের জানালেও বিষয়টি সমাধান হয়নি। তাই আমার স্ত্রী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। চাকরির দরকার নেই, আমরা টাকা ফেরত চাই।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুন বলেন, ২৪ লাখ নয়; খাদিজা আক্তার নুপুরের কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছি। চার লাখ টাকা ফেরত দিয়েছি। বাকি টাকা প্রতি মাসে কিস্তিতে ফেরত দেব।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলেছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্ত নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর