শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২৯ পিএম, ২০২৩-০৪-২৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশু সহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে উমর ফারুক (২০) ও পৌর এলাকার চৌহদ্দিটোলা-দারিয়াপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২০)।
স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশের একটি টিম উপস্থিত হয়ে পরিবারের নিকট মরদেহ ফেরত দেয় পুলিশ।
অপরদিকে, সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট-ব্যাহারাপাড়া গ্রামে অটোরিকশায় মায়ের কোল থেকে পড়ে আতিয়া নামে এক কন্যা শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত আতিয়া শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার ধমিহায়াতপুর-ট্যাপাপাড়া গ্রামের আব্দুর রকিবের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন জানান, নিহত ফারুক ও জাহিদ মোহনা পার্ক ঘুরতে গিয়ে, চাঁপাইনবাবগঞ্জ আসার পথে পশ্চিমপাড়া এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফারুক ও জাহিদ নিহত হন।
স্থানীয়রা নিহতদের হেফাজতে রেখে আমাদের খবর দিলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অপর দূর্ঘটনায় নিহত শিশু আতিয়াকে পরিবারের নিকট ফেরত দেয়া হয়েছে বলেও জানান ওসি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited