শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫০ পিএম, ২০২০-১০-২৮
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নুরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম চেয়ারম্যান নিবাচিত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী পৌরসভাস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠকে সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নুরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ২৬শে অক্টোবর বেলা ১২ টা থেকে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে মুফতী জসিমউদদীনকে সেক্রেটারি ( মহাসচিব), মেখল মাদরাসার মোহতামীম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতী মুহাম্মাদ আলী কাসেমীকে সহসভাপতি ও হাফেজ মুহাম্মাদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। এবং ওই আমেলার বৈঠকে মাওলানা সলিমুল্লাহ ও মাওলানা আনাস এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উভয়কে বোর্ডের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ছাড়াও আজকের বৈঠকে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট নয় সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা এবং আট বিভাগ থেকে নতুন শূরা সদস্য নিযুক্ত করে আমেলা সহ ৩০ সদস্য বিশিষ্ট নতুন শূরা কমিটি গঠন হয়।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবি...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন সে দেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited