শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১৫ পিএম, ২০২১-০৪-০৬
স্টাফ রিপোর্টারঃ সিএমপি বায়েজিদ থানার এসআই কাজী রিপন সরকারের বিরুদ্ধে বিবাদীর সাথে কোন প্রকার যোগাযোগ না করে ও কোন প্রকার সত্য মিথ্যা যাচাই না করে বাদীর কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।
যানা যায়, চট্টগ্রাম নগরীর কুখ্যাত সন্ত্রাসী,দূর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, অন্ধকার জগতের গডফাদার ও ভয়ঙ্কর দুধর্ষ লেদু বাহিনীর প্রধান আব্দুল নবী লেদু ওরফে লেদু গুন্ডা প্রকাশ্য ও দিবালোকে বিভিন্ন প্রকার অনৈতিক ও সন্ত্রসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। চট্রগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়াও সে একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী। তার সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ঢাকা ও চট্রগ্রামসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র/পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। যার ধারাবাহিকতায় সিটিজি ক্রাইম নিউজেও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদের জের ধরে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল নবী লেদু তার স্ত্রী লাকী আক্তারকে দিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে বিশিষ্ঠ সংবাদিক সিটিজি ক্রাইম নিউজের সম্পদক ও প্রকাশক আজগর আলী মানিকের বিরুদ্ধে চট্রগ্রাম সিএমএম আদালতে একটি ভূয়া মামলা দায়ের করে।পরে আদালত মামলাটি সুষ্ঠভাবে তদন্ত করার জন্য সিএমপি বায়েজিদ থানার এস আই কাজী রিপন সরকারকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু মামলার দায়িত্ব প্রাপ্ত এসআই কাজী রিপন সরকার মামলার বিবাদীর সাথে কোন প্রকার যোগাযোগ না করে ও সত্য মিথ্যা যাচাই না করে বাদীর কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে মিথ্যা ও ভিত্তিহীন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।
প্রকাশ থাকে যে, এসআই কাজী রিপন সরকার এর বিরুদ্ধে স্থানীয় মাদকব্যবসায়ীদের সাথে আতাত করে এলাকার নিরীহ জনগণকে টাকার জন্যে ইয়াবা ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সাংবাদিক আজগর আলী মানিক মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী,আইনমন্ত্রী, মাননীয় সিনিয়র স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা), আইজিপি(বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার) ও মাননীয় ডিআইজি (চট্রগ্রাম রেঞ্জ) বরাবরে রিপন সরকারের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও মামলাটি পুনরায় সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে তদন্ত করার জন্য লিখিত আবেদন জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited