শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৪ পিএম, ২০২৩-১২-৩১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্যের একটি চালান রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে রোববার (৩১ ডিসেম্বর) সকাল ০৯ ঘটিকা হতে ১১ ঘটিকার মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন।
সেই প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে সুবিধাজনক স্থানে কৌশলগত অবস্থান নেয়।
অতঃপর ০২ জন লোক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বিজিবি সদস্যরা তাদের হাতে থাকা ০২টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশী করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর K-9 ইউনিট সদস্য সিপাহী সুব্রত কান্ত ঘোষ এর সহযোগিতায় বিজিডি-১০১৬ ল্যাবরেডর, এক্সপ্লোসিভ ডগ ”টিপু” এবং র্র্যাব-৫ রাজশাহী এর বোম্ব ডিসপোজাল দল কর্তৃক বিস্ফোরক দ্রব্যগলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উক্ত নিরীক্ষায় বিস্ফোরক দ্রব্যগুলির মধ্যে বিস্ফোরক রয়েছে বলে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়।
উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলি শিবগঞ্জ থানায় জিডি করতঃ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited