dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার গরু চোর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০২:৪৮ পিএম, ২০২৩-০৫-৩১

বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার গরু চোর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার


মোঃ আলমগীর , বিশেষ প্রতিনিধি।।

বান্দরবান জেলার আলীকদম থানার পুলিশ গরু চোর দলের ৬জনকে আটক করেছে। আজ ৩১ মে আলীকদম থানার এসআই মোঃ রেজোয়ানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে ৪টি গরু ও ৬জন আসামি আটক করেন। উক্ত সময় চোরদের সাথে থাকা নগদ ৮৯০০০ টাকা উদ্ধার করেন বলে পুলিশ জানিয়েছেন। আলীকদম থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, ২৯ মে রাত সাড়ে নটায় আলীকদম থানাধীন ০২নং  চৈক্ষ্যং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড ফুটের ঝিড়ি পাড়ার বাসিন্দা কৃষক খাইরুল বশর ও প্রতিবেশি ইউনুসের খামার বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। গরুর মালিকদ্বয় এ ব্যপারে ৩০ মে আলীকদম থানায় অভিযোগ দায়ের করেন। সাথে সাথে পুলিশ অভিযানে নামেন। বিভিন্ন তথ্য উপাত্তের সূত্র ধরে পুলিশ জানতে পারেন, চুরি যাওয়া গরুগুলো লামা পৌরসভার ৫ নং ওয়ার্ড রাজবাড়ি গ্রামের বাসিন্দা রাসেল নামের (মেট্টো বাংলা টিভি, দৈনিক একাত্তর সংবাদের লামা প্রতিনিধি পরিচয়দানকারী) একজন ১ লাখ দশ হাজার টাকায় ক্রয় করেন। পুলিশ ৩০ মে সন্ধায় রাসেলকে জিজ্ঞাসাবাদে বাকি ৫ চোরের হদিস বের করে তাদেরকে আটক করেন। পুলিশ কর্তৃক ধৃত এই চোর চক্রের অন্যান্য সদস্য হলো, মোঃ বাদশা (২৯), পিতা- মোঃ নুরুল হোসাইন সাং- ফুটের ঝিড়ি ০৪নং ওয়ার্ড, চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম, মোঃ অমিত হাসান, পিতা- মোঃ শহিদুল্লাহ, সাং- রেফার পাড়া বাজার ওয়ার্ড,আলীকদম, মোঃ আব্দুল শফি, পিতা- ছাহেল আহমদ, সাং- ফুটের ঝিড়ি ০৪ ওয়ার্ড চৈক্ষ্যং ইউপি আলীকদম, মো: মিজান, পিতা- বাদশা মিয়া, সাং- ফুটের ঝিড়ি চৈক্ষ্যং আলীকদম ও মোঃ নুরুল ইসলাম প্রকাশ আতিক, পিতা- মোহাম্মদ সোওয়াব, সাং- চেয়ারম্যান পাড়া ৪ নং ওয়ার্ড লামা পৌরসভা। জানাগেছে বিগত কয়েকমাস ধরে আলীকদমের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকের গোয়াল থেকে প্রায়শই হালের বলদ চুরির ঘটনায় স্থানীয়দের নির্ঘুম রাত কাটছে। গরু চোর চক্রটি মায়ানমারের গরু বলে চুরি করা দেশীয় গরুগুলোও দিব্যি নিয়ে যাচ্ছে অন্য জেলায়। আলীকদম উপজেলায় বিভিন্ন গ্রাম গঞ্জে গরুচোর থেকে সাবধান হওয়ার জন্য মসজিদের মাইকে সার্বক্ষনিক সতর্ক করা হচ্ছে। বিগত বছর খানেক ধরে মায়ানমার সীমান্তবর্তী আলীকদম ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ি পথে বিদেশি গরুর চোরাচালান ছিল অনেকটা নিয়ন্ত্রণহীন। সাম্প্রতিক মাস দুয়েক ধরে এই প্রবণতা অনেকটা নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। সর্ব মহলের দৃষ্টি যখন বিদেশি গরুর দিকে, তখনই সেই স্রোতে মিশে যায় প্রান্তিক কৃষকের গোয়ালের গরুগুলো। পুলিশ কর্তৃক আটককৃত সর্ব শেষ এই চারটি গরু প্রমান করে, এর আগে কত কৃষকের কপাল পুড়েছে এই গরু চোর চক্রটির উৎপাতে। বিষয়টি স্থানীয় কৃষক ও খামারিদেরকে ভাবিয়ে তুলেছে। বিঃদ্রঃ আসামিদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিলেটেড নিউজ

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর