dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


বাকলিয়ায় আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৪

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১১:৪৫ পিএম, ২০২১-০১-২০

বাকলিয়ায় আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৪

নগরীর বাকলিয়ার বলিরহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলিও চালানো হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আজ বুধবার (২০ জানুয়ারি) বিকেলে ১৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোহান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াজেদ। অন্যদিকে বিএনপির আহতরা হলেন ছাত্রদল নেতা ইউনুস এবং নুরুদ্দিন।
আওয়ামী লীগের দাবি, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণা করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে। এতে তাদের দুইজন আহত হন।
অন্যদিকে বিএনপির দাবি, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে ছাত্রদলের দুই নেতাকে আহত করেন।
এদিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক বলেন, “রেজাউল করিমের প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দুইজনকে আহত করেন। আমরা পাল্টা প্রতিরোধ করেছি।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী বলেন, “ডা. শাহাদাতের পক্ষে যুবদলের নির্বাচনী পথসভায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে দুইজনকে আহত করেছে। তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তারা ককটেল ফাটিয়েছে, গুলিও করেছে।”
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দৈনিক অনুসন্ধানকে বলেন, “আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বিএনপির কর্মীরা হামলা চালিয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কাজ করছে।”

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর