শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৪ এএম, ২০২৫-০৭-০২
ইকরামুল হক, বিশেষ প্রতিনিধিঃ
বাড়ীরভিটা জবর দখলে নিতে চকরিয়া থেকে ভাড়ায় একদল সন্ত্রাসী এনে বাড়ীরভিটা দখল চেষ্টা চালিয়েছে লামার ইয়াংছা আওয়ামিলীগ নেতা আবু বক্কর।
ইয়াংছা সেনা ক্যাম্পের সামনের এক বাড়ীতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের দায়ের কোপে রক্তাক্ত হয়ে আহত হয়েছে প্রতিবন্ধি শিশু ও পিতা গৃহকর্তা তৌহিদুল ইসলাম। মঙ্গলবার ১লা জুলাই সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত টানা একঘন্টা দা-কিরিচের ঝনঝনানি ও মারধর করে আতংক ছড়িয়ে ব্যবসায়ি তৌহিদের বাড়ীর ঘেরা-বেড়া ভেঙ্গে ভেনগাড়ীতে ভরে নিয়ে ভিটার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে সন্ত্রাসী আবুবক্কর বাহিনী। লুট করে নগদ ১৫ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল। সন্ত্রাসীদের দা'র কোপে গুরুতর আহত হয় তৌহিদ সওদাগর (৪৩) ও তার প্রতিবন্ধি পুত্র মোহাম্মদ আবির (৯)। আহতরা লামা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে লামা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছে তৌহিদুল ইসলাম।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited