dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


খুটাখালী সবুজ পাহাড় নুরানী মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৭ পিএম, ২০২৩-১১-২৪

খুটাখালী সবুজ পাহাড় নুরানী মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

ব্যাপক উৎসাহ -উদ্দীপনায় সম্পন্ন হলো কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী নয়াপাড়া সবুজপাহাড় নুরানী মাদরাসা হেফজখানা ও এতিমখানার অভিভাবক সমাবেশ ও দু'আ মাহফিল।

বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ডাঃ নুরুল আবচার।

এসময় তিনি বলেন, কোমলমতি সন্তান-সন্ততিদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তাই দ্বীনি শিক্ষাকেন্দ্রে অধ্যয়নরত সন্তান-সন্ততিদের ব্যাপারে অভিভাবকমণ্ডলীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

তিনি সকল মা-বাবাকে নিজেদের সন্তানদের সহীহ শুদ্ধরূপে তিলাওয়াতে কুরআন শিক্ষাদানসহ দ্বীনের বুনিয়াদী তা'লীম দেয়ার আহবান জানান। তিনি প্রতিষ্ঠানটির ৫ ম বছর পেরিয়ে ৬ষ্ট বর্ষে পদার্পণের শুভলগ্নে দ্বীন অনুরাগীদের দু'আ কামনা করেন এবং নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি করিয়ে দেয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।

পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওসমান সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ নুরুল আবচার। এ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।
এসময় বিশেষ অতিথি হিসাবে শাহ ওমরাবাদ জামে মসজিদ খতিব মনছুর আলম জমিরি, কমিটির সহ সভাপতি সিরাজুল ইসলাম, উপদেষ্টা শাহা আলম, অভিভাবক মোঃ ইছমাইল ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদরাসার প্রধান মাওলানা জমির উদ্দিন ও শিক্ষক মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

অভিভাবকমণ্ডলীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত অনন্য সুন্দর এ আয়োজনে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দো'আ -মুনাজাত করা হয়।

উল্লেখ্য, বিগত ২০১৮ সালে মাদরাসাটি বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ নুরুল আবচার ও স্থানীয় গন্যমান্যদের সহযোগিতায় প্রতিষ্টা লাভ করেন। দীর্ঘ ৫বছরে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী এতে অধ্যায়নরত আছে। তাদের  শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর