dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২২ পিএম, ২০২৩-১২-০২

চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্য়ন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে তারা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, জেলা অওায়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী আব্দুল ওদুদ এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. গোলাম রাব্বানী, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, এনপিপির নাহিদ আহমেদ, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান এমপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির প্রার্থী মো. মানিক, জাতীয় পার্টির অ্যাডভোকেট আব্দুর রশীদ, বিএনএফ মনোনীত প্রার্থী আজিজুর রহমান।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন। তারা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি গোলাম রাব্বানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত নবাব মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম, জাকের পার্টির মো. আব্দুর রহিম মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম গালিভ খাঁন এই ২৩ জনের কথা নিশ্চিত করেছেন।

রিলেটেড নিউজ

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত


মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

মণিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি হামিদুল, সম্পাদক মজনু

দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর