dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবী ও মারধর

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৪৫ পিএম, ২০২৫-০৭-০২

সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবী ও মারধর

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর একজন ঠিকাদারকে অপহরণ, মারধর, চাঁদা দাবি এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের মধ্যে ৬ জনকে আসামিসহ অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  ভুক্তভোগী মিলাদ উদ্দিন মুন্না একজন লাইসেন্সপ্রাপ্ত ঠিকাদার হিসেবে পিডিবির বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। তিনি জানান, ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে এসে অফিসিয়াল কার্যক্রম শেষে আনুমানিক বিকাল ৬ টার দিকে সেনেরহাট তিন রাস্তার মোড়ে পৌঁছালে ১৫-২০টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। অভিযুক্তরা হলেন যুবদল নেতা  আবদুল করিম,  মো. জুয়েল, দিদারুল আলম জিল্লু, মঈনুল শুভ,   যুবলীগ নেতা শাহদাত হোসেন, আলতাফ। 

মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে,  তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল গতিরোধ করে এবং জোরপূর্বক তাকে অপহরণ করে মুছাপুর ধামের মাস্টারপাড়া স্কুলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে মারধর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর মোবাইল ফোন (স্যামসাং S24 ও সিম্পনি ফোন), একটি হাত-ব্যাগসহ যার মধ্যে ছিল ৮১,০০০ টাকা, ৭টি ব্যাংক কার্ড, “জেড.টি.আই কর্পোরেশন” এর ৬টি সাক্ষরবিহীন চেক ও ৩টি ব্যবসায়িক চেক (মোট ২.৫ লক্ষ টাকা মূল্যের) – সব লুট করে নেয়।
ভগ্নিপতি ও এজাহারের ১নং সাক্ষী নেছার উদ্দিন বাবলুর সহায়তায় তিনি সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এ বিষয়ে মিলাদ উদ্দিন মুন্না বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে মূলত এ হামলা চালানো হয়েছে। আমার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি মূলক ভিডিও ধারণ করতে চেয়েছে সন্ত্রাসীরা। আমি রাজী না হওয়াতে আমাকে এক ঘন্টা ধরে মারা হয়েছে। আমি এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। 

এ বিষয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন, মুন্না ঠিকাদারি ব্যবসার অনেক  আগে থেকেই সাংবাদিকতার সাথে জড়িত, চট্টগ্রামে তার একটা নিউজ পোর্টাল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার  কারণে তার পোর্টাল বন্ধ করে দেয়া হয়। তার উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা দুঃখজনক। যে সকল সন্ত্রাসী এ ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামী ' র আমির আলাউদ্দীন সিকদার বলেন, সন্দ্বীপে শুধু মাত্র মুন্না ' র হামলা ছাড়াও প্রতিদিন রাজনৈতিক নেতা কর্মীদের অসৎ আচরণে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফলে আইন শৃংখলা পরিস্থিতি দিন দিন আরো অবনতির দিকে গেলে প্রশাসন তখন কোনোমতেই দায় এড়াতে পারবে না। মুন্নার উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 

এ বিষয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, মুছাপুর ধামে একজন তরুণ উদ্যোক্তা ও বিদ্যুৎ বিভাগের ঠিকাদার মিলাদ উদ্দিন মুন্নাকে আটকে রেখে তার উপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম শফিকুল আলম চৌধুরী বলেন, "ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রিলেটেড নিউজ

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত


অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে হিল সাইড রেস্টুরেন্টে অভিযান

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত


ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা জুটি গ্রেফতার

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর