শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫০ এএম, ২০২২-১১-২৮
আসিফ জামান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী হামিদা বেগম (৪৭) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হওয়ায় সকালে মাসুদুর রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওয়ানা হন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচ মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মা হামিদা বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited