শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১১:৪৫ এএম, ২০২০-০৯-২১
সন্দ্বীপে অবহেলিত ১৬নং সারিকাইত ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, কর্মবীর সৎ ও নিষ্ঠাবান, সু - বিচারক, সফল সংগঠক ও যোগ্যতার বিবেচনায় শীর্ষে জনাব সিরাজুদ্দৌলা (সিরাজ)।
সারিকাইতে প্রবীণ রাজনীতিবীদদের মধ্যে তিনি অন্যতম। দলের দুর্দিনে এসব ত্যাগী কর্মীদের ত্যাগের বিনিময়েই বর্তমান আওয়ামিলীগ দাঁড়িয়ে আছে স্ব-গৌরবে।
বর্তমানে দল দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকলেও তেমন মূল্যায়ন পাচ্ছে না এসব ত্যাগী কর্মীরা। নির্বাচনের সময় কাছে ঘনিয়ে আসলে শহুরে বাবুরা এসে প্রার্থীতা দাবী করে! যাদেরকে কোনো বিপদে সহজে কাছে পায় না জনসাধারণ। অথচ এখনো এলাকায় থাকা ত্যাগী কর্মীরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেদের জনগনের কল্যাণে ব্যস্ত রাখছেন। সিরাজুদ্দৌলা নীরবে সমাজসেবী এসব ত্যাগী নেতাদেরই একজন।
তিনি বর্তমানে চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি। বিগত সময়গুলোতেও তিনি ছিলেন-
কাজি আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি,
চৌকাতলী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,
পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং
সারিকাইত ইউনিয়ন আওয়ামীলীগের সফল সভাপতি।
দলের দুঃসময়ের কান্ডারি এবং জনগণের বিপদে বন্ধুত্বপূর্ণ।
তাই ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের নির্যাতনের শিকার মহান এই ত্যাগী নেতাকে আসন্ন ১৬ নং সারিকাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে দেখতে চায় এলাকার সুশীল এবং রুচিশীল জনগণ।
বিগত দিন এবং বর্তমানেও জনসেবায় নিয়োজিত সিরাজুদ্দৌলাকে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রদান করে মূল্যায়ন করা এখন সময়ের দাবী।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited