শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:৩০ পিএম, ২০২৫-০৩-২২
চট্টগ্রামের সন্দ্বীপে দুই সহোদরকে হত্যা চেষ্টায় ব্যাপক মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য-সচিব এম,এ আজিজের বিরুদ্ধে। গত ১৯ মার্চ তাদের দুই দফা মারধর করা হয় বলে অভিযোগ করে আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন দুই সহোদর ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।
তাদের অভিযোগ, এম,এ আজিজের সন্ত্রাসী বাহিনী গত ১৯ মার্চ ইফতারের পরে সারিকাইত চৌরাস্তা মোড়ে প্রথমে ইয়াসির আরাফাতকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। প্রথম দফার এই ঘটনায় ভিকটিম ও তার ভাই থানায় অভিযোগ করতে গেলে, সেখানে সন্দ্বীপ থানা পুলিশের উপস্থিতিতেই ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী মারাত্মকভাবে আবারো মেরে তাদের রক্তাক্ত করে। এ হামলায় এম,এ আজিজ সরাসরি নেতৃত্ব দিয়েছেন বলে ভিডিও ফুটেজে সরাসরি দেখা যায়। পরে স্থানীয় জনতা ভিকটিমদের উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তারা আরও দাবি করেন, এম,এ আজিজ হাসপাতালে গিয়ে এ ঘটনা ধামাচাপা দিতে প্রাণনাশের হুমকি দেন। ফলে নিরাপত্তাহীনতা ও উন্নত চিকিৎসার জন্য ভিকটিমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেন। তাদের পরিবারসহ তারা নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে, এ সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবী করে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
পারিবারিক জমি নিয়ে বিরোধের জের চাচা আবুল কালাম ও জেঠাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিনের সরাসরি ইন্ধনে দুই সহোদরের ওপর এ হামলা হয় বলে মনে করেন ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।
আইনগতভাবে তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও সন্ত্রাসী এম,এ আজিজের দলীয় শাস্তির দাবী করেন।
সূত্রঃ দেশ রূপান্তর, ৫৮১৫৬৮
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দিন সন্দ্বীপি'র প্রতিবেদন- যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমান...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited