শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১২ এএম, ২০২১-০১-২২
ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ :
২২ ও ২৩শে জানুয়ারী এ দু’দিন ব্যাপী সন্দ্বীপ পাবলিক হাই স্কুল মাঠে সকাল ৯ টায় ৮ দলের নক-আউট পদ্ধতিতে সীমিত ওভারের এই সন্দ্বীপ ক্রিকেট ফেস্ট-২০২১ উদ্বোধন করতে যাচ্ছে এক্স ক্রিকেটারস্ এসোসিয়েশন, সন্দ্বীপ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ বশির আহমেদ খান, সন্দ্বীপ উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন, সন্দ্বীপ পৌরসভার নব নির্বাচিত মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় সন্দ্বীপ প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সন্দ্বীপে এই প্রথমবারের মতো হতে যাওয়া ক্রিকেট ফেস্টিভেলের আয়োজনের কথা উপস্থিত সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন দেশের বিশিষ্ট নাট্যাভিনেতা ও সন্দ্বীপেরই কৃতি সন্তান সুজাত শিমুল।
তিনি বলেন- মূলত সন্দ্বীপের ক্রিকেট ঐতিহ্যকে ব্র্যান্ডিং করার লক্ষে এ কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিকেট ফেস্টের উদ্বোধনী থিম সং, লোগো রিলিজ, বর্ণাঢ্য র্যালী।
তাদের এ কাজে জাতীয় ক্রিকেটাররা বিশেষ সহযোগিতা করে বলেও তিনি উল্লেখ করেন। ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়ানস্ ও রানার্স আপ ট্রফি প্রদান ছাড়াও রয়েছে অভিনব কিছু নগদ পুরষ্কারও।
প্রেস কনফারেন্সে সাংবাদিক নেতৃবৃন্দরা ছাড়াও সন্দ্বীপ এক্স ক্রিকেটারস্ এসোসিয়েশনের সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র কর্মকর্তা কানাই চক্রবর্ত্তী, গাজী টিভির বার্তা প্রধান ইকবাল করিম নিশান, চ্যানেল আই এর অনুষ্ঠান প্রযোজক শওকত আলী, বিশিষ্ট পরিবেশ পরামর্শক মনির হোসেন রোকন, ডাচ্ বাংলা ব্যাংক ঢাকার কর্মকর্তা নাজিম শুভ্র, আরব আমিরাত প্রবাসী আবদুর রহিম জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, সন্দ্বীপ ক্রিকেট ফেষ্ট-২০২১ এর স্পন্সর করেছে দেশের বিশিষ্ট শিল্পগ্রুপ ইয়াথ গ্রুপের পেট্রোমেক্স এলপিজি। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সমকাল ও চ্যানেল আই।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে চারটি ইভেন্ট...বিস্তারিত
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited