শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৯:৫৮ পিএম, ২০২৩-১১-১১
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়ায় ভাঙ্গন কবলিত পয়েন্ট থেকে ফের ড্রেজার মেশিন বসিয়ে রাতদিন বালি উত্তোলন করা হচ্ছে। এতে করে পুনরায় নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে দুই পাড়ের অন্ততঃ দশটি গ্রামের মানুষ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া মনজুর মৌলভীর দোকান সংলগ্ন ভাঙ্গা ব্রীজের আনুমানিক ৫০ গজ উজানে ঈদগাঁও নদীতে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালি তুলছে বালুখেকো স্থানীয় আয়াতুল আলমের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। এমনকি ঈদগাঁও-পোকখালী সড়কে ব্যারিকেড দিয়ে বসানো হয়েছে বালুর পাইপ। উক্ত বালি পাইপ লাইন দিয়ে স্থানীয় লম্বা কালুর পুকুর ভরাট করা হচ্ছে।
স্থানীয়রা জানান, উক্ত পয়েন্টে বিগত ২০১২ সালের জুন মাসে, ২০১৮ সালে ও সর্বশেষ ২০২০ সালের ২০ জুন নদী ভাঙ্গনের ফলে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপরেও বেপরোয়া বালি তোলার ফলে ২০২১ সালের ৩০ জুন তারিখে মনজুর মৌলভীর দোকান পয়েন্টে নির্মিত জালালাবাদ-পোকখালী সংযোগ সেতুর দুটি স্প্যান ভেঙ্গে নদীতে তলিয়ে যায়।
তখন থেকেই সেতুটি ভাঙ্গা ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখন ফের সেই পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে রাতদিন বালু তোলা হচ্ছে। এর ফলে আগামী বর্ষায় আবারো ভাঙ্গন ঝুঁকিতে পড়েবে উক্ত এলাকা।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে বালু তুলতে বাঁধা দেন এলাকাবাসী। কিন্তু কোনকিছুর তোয়াক্কা না করে তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকারিয়া ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited