শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৩ এএম, ২০২০-০৯-৩০
আলীকদম(বান্দরবানে) প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বান্ধব আসবাব সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বার) দুপুরে আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএসএইড অর্থায়নের বেসরকারী সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও গ্রীন হিল রাঙ্গামাটি’র যৌথ উদ্যোগে আশ্রয় কেন্দ্র প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ হয়। বিতরণ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছেন আলীকদম উপজেলা প্রশাসন।
আসবাব সামগ্রী মধ্যে রয়েছে ১৩৭ জোড়া শিশু বান্ধব বেঞ্চ , ১৪টি টেবিল, ২৭টি চেয়ার ও ৭টি আলমারি। বিদ্যালয় গুলো হচ্ছে অসতি ত্রিপুরা পাড়া, চৈক্ষ্যং ত্রিপুরা পাড়া, আমতলী পাড়া, কলাঝিরি, চৈক্ষ্যং মৈত্রী, তারা বুনিয়া শফিউ আলম ও নজির মেম্বার পাড়া সিদ্দিক আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ কুমার মহাজন। এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং মো. ফোরকানুল হক, গ্রীন হিল সংস্থা’র প্রকল্প সমন্বয়কারী অম্লান চাকমা ও প্রকল্প কর্মকর্তা মংছিংপ্রু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতি প্রমুখ।
সেভ দ্য চিলল্ড্রেন এর প্রকল্প ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামন বলেন, ইউএসএআইডি’র অর্থায়নে সেভ দ্যা চিলল্ড্রেন ও গ্রীন হিল বান্দরবানে আলীকদম উপজেলায় সাতটি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং দুর্যোগ প্রস্তুতি সামথর্য বৃদ্ধি লক্ষ্যে কাজ করছে। বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষের পরিবেশ উন্নয়নে লক্ষে শিশু বান্ধব চেয়ার, চেবিল, বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ফুলের বাগান সৃজন, শ্রেণিকক্ষে শিশুদের জন্য বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা, দেয়ালে চিত্র অংকন, ৫ম শ্রেণীর ছাত্রীদের ডিকনিটি কিট্স প্রদান করা হবে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited