dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


আ'লীগের 'গলার কাঁটা' দলীয় বিদ্রোহী প্রার্থীরা

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১১ এএম, ২০২০-১২-২০

আ'লীগের 'গলার কাঁটা' দলীয় বিদ্রোহী প্রার্থীরা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়েও স্বস্তিতে নেই আওয়ামী লীগের কাউন্সিলর পদপ্রার্থীরা। একাধিক ওয়ার্ডে 'বিদ্রোহী' প্রার্থীরা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন তাদের। একাধিকবার বৈঠক করে মনোনয়নবঞ্চিতদের বশে আনতে ব্যর্থ হচ্ছেন জ্যেষ্ঠ নেতারা। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ একাধিক জ্যেষ্ঠ নেতা বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়াতে কঠোর হুঁশিয়ারি দিলেও তা মানেননি তারা। সর্বশেষ বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে চট্টগ্রাম সফরে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গেছেন তিনিও। এর পরও বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে রয়েছে সংশয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৬১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এসব প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ১১০ জন। আওয়ামী লীগে 'বিদ্রোহী' প্রার্থী এখনও শতাধিক। এর মধ্যে দুই ডজনের মতো রয়েছেন সাবেক কাউন্সিলর।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত নতুন তারিখ অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটির ভোটগ্রহণ করা হবে। করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে নৌকার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম। এই ওয়ার্ডে নির্বাচনী মাঠে 'বিদ্রোহী' হিসেবে সক্রিয় আছেন সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী। ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহীমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে আছেন সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল। গতবারের বিজয়ী প্রার্থীকে বাদ দিয়ে ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিনকে। বাদ পড়া সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হয়ে সক্রিয় আছেন নির্বাচনী মাঠে। ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। সেখানে মাঠে আছেন সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক।

এর বাইরেও বিদ্রোহী প্রার্থী আছে ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডে।

বিদ্রোহী প্রার্থী হওয়ার দৌড়ে পিছিয়ে নেই সংরক্ষিত পদের নারী কাউন্সিলর পদপ্রার্থীরাও। ৩নং সংরক্ষিত ওয়ার্ডে প্রথমে দল থেকে জোহরা বেগমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে সেখানে বিদ্রোহী হিসেবে মাঠে থাকা সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জেসিকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এখন ছিটকে পড়া জোহরা বেগম বিদ্রোহী প্রার্থী হিসেবে সক্রিয় আছেন মাঠে। ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডে রুমকী সেনগুপ্তকে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও সেখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক কাউন্সিলর আনজুমান আরা। একইভাবে ৪নং সংরক্ষিত ওয়ার্ডে, সংরক্ষিত ৯নং ওয়ার্ডে, ২৮, ২৯ ও ৩৬নং ওয়ার্ডসহ কয়েকটিতে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী আছেন নির্বাচনী মাঠে।

বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসায় জরুরি বৈঠকে বসেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। বৈঠকে নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

দলের সিদ্ধান্তের বাইরে গেলে তাদের দলের পদ-পদবি থেকে বহিস্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়।

সর্বশেষ গতকাল শনিবার বিকেলে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে ফের কঠোর হুঁশিয়ারি দেন মাহবুবউল-আলম হানিফ। তিনি বলেন, 'যারা সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হিসেবে থাকবেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিভিন্ন নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, তাদের পরবর্তী সময়ে আর নৌকা প্রতীক দেওয়া হয়নি। বিদ্রোহীদের পক্ষে যারা কাজ করেছেন সেসব দায়িত্বশীল ব্যক্তি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।'

মেয়র পদপ্রার্থী রেজাউল করিম বলেন, 'একাধিক ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছি। দলের সিদ্ধান্ত মেনে তাদের নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াতে বলছে হাইকমান্ড। না সরলে চরম খেসারত দিতে হবে তাদের।'

চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, 'নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হওয়ায় মাঠ পর্যায়ের কাজগুলো গোছানো হচ্ছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। করোনার মধ্যে চার প্রার্থীর মৃত্যুর কারণে ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জন্য নতুন করে তফসিল ঘোষণা করেছে কমিশন। এই চার ওয়ার্ডের আগ্রহী প্রার্থীরা ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।'

নির্বাচনী মাঠে ছয়জন মেয়র পদপ্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চলতি বছরের ২৯ মার্চ চসিক নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়। নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় ৬ আগস্ট সরকার মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে ১৮০ দিনের জন্য দায়িত্ব দেন। ১৪ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে কমিশন।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর