শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৩ পিএম, ২০২৪-০১-০৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল ওদুদ বিশ্বাসকে নৌকার আদলে ফুল দিয়ে তৈরি জীবন্ত গাছের নৌকা দিয়ে বরণ করেছেন সৈনিক নার্সারির মালিক, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও আওয়ামী লীগ রাজনীতির অকুন্ঠ সৈনিক মোঃ নজরুল ইসলাম।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে এমপি আব্দুল ওদুদের পুরাতন জেলখানা মোড়ে বেসিক ব্যাংক ভবনে সৈনিক নার্সারির পক্ষ থেকে সৈনিক নার্সারির স্বত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম তার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে নৌকা আকৃতির গাছটি আব্দুল ওদুদ বিশ্বাসের হাতে তুলে দেন।
এসময় সাংবাদিক ফয়সাল আজম অপু, হাসিবুল ইসলাম, জাকির হোসেন, মিনহাজ রাজ, জিলহাজ্ব সহ দলের নেতা, কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুল দিয়ে বরণকালে মোঃ নজরুল ইসলাম বলেন, নৌকার বিজয় আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বিজয় এনে, নৌকাকে সঠিকভাবে পরিচালনা করবেন বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন আমি নৌকাকে ভালোবাসী, নৌকার যোগ্য মাঝি আব্দুল ওদুদ বিশ্বাসকে ভালোবাসী তাই ভালোবাসার নিদর্শন স্বরুপ গাছ দিয়ে তিল তিল করে নৌকা তৈরী করেছি। এবং সেই গাছের তৈরী বিজয়ের নৌকা ভালোবাসার মানুষ আব্দুল ওদুদ বিশ্বাসকে উপহার দিলাম। জয় আমাদের হবে ইনশাআল্লাহ।
আব্দুল ওদুদ বিশ্বাস, সৈনিক নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, নজরুল ইসলামের মতো আমার ভক্ত, ভালোবাসার মানুষ আছে বলেই আমি পাশের বিষয়ে শতভাগ আশাবাদী। আমি ফের এমপি নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়নের ধারা অব্যহত থাকবে। আমরা বঙ্গবন্ধুর অকুন্ঠ সৈনিক, জয় আমাদের শু-নিশ্চিত।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited