dailyonusondhan

  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম


ফেইসবুকে প্রধানমন্ত্রিকে কুরুচিপুর্ণ কটুক্তি করায় সন্দ্বীপে আটক-৩, কটুক্তির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১৫ এএম, ২০২০-১০-০৯

ফেইসবুকে প্রধানমন্ত্রিকে কুরুচিপুর্ণ কটুক্তি করায় সন্দ্বীপে আটক-৩,  কটুক্তির প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রতিনিধিঃ
সন্দ্বীপ থেকে ফেইসবুকের মাধ্যমে এক যুবক প্রধানমন্ত্রি কে সরাসরি কুরুচিকর স্ট্যাটাস দেয়ায় প্রতিবাদের ঝড় ওঠেছে সন্দ্বীপে।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে  শাফায়াত আয়ান নামে ঐ যুবককে বৃহস্পতিবার সকালে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমনের সহায়তায় সন্দ্বীপ থানা পুলিশের এসআই মনোয়ার, এএসআই মোশারফ ও এএসআই এরশাদ সহ সঙ্গীয় ফোর্স রহমতপুর এলাকা থেকে  আটক করে।

এর আগের দিন সন্ধ্যায় এই স্ট্যাটাসকে কেন্দ্র করে শাফায়াতের আরো দু' সহযোগি শরীফ ও মিজান কে সন্দ্বীপের মুছাপুর ও কালাপানিয়া এলাকা থেকে ছাত্রলীগের কর্মীদের সহায়তায় পুলিশ আটক করে। পুরো বিষয়টি মনিটরিং করেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আহমেদ খান।

এ ঘটনায় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ ও সন্দ্বীপ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল উদ্দিন বাদী হয়ে সন্দ্বীপ থানায় দুটি মামলা রুজু করেন। 

এ দিকে প্রধানমন্ত্রিকে কুরুচিপুর্ণ কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের শত শত কর্মী জমায়েত হয়ে সন্দ্বীপ এনাম নাহার মোড়ে 
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জিল্লুর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান,
সাধারন সম্পাদক মাকসুদুর রহমান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবীর, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সন্দ্বীপ পৌর-যুবলীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান জাবেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চরণ করে বলেন- প্রধানমন্ত্রি, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ও সরকার উৎখাতে যে কোনো ষড়যন্ত্র রুখতে যুবলীগের কর্মীরা সদা প্রস্তুত। বক্তারা আরো বলেন- নারীদের সামাজিক নিরাপত্তা বজায় রাখতে  বিকৃতমনা ও পশুত্ববাদীদের বিরুদ্ধেও
তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত



সর্বপঠিত খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতির গোসলের ভিডিও ধারণ! যুবতির সৎমাসহ গ্রেফতার ৩

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপনে এক যুবতীর গোসলের ভিডিও ধারণ করে পরবর্তীতে টাকা দাবী করার অভিযোগে স...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর