শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:০২ পিএম, ২০২১-০৬-২০
কাউছার মাহমুদ দিদার , সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলার যত্রতত্র ব্যাটারী চালিত অটোরিকশার অবাধ চলাচল বন্ধে সন্দ্বীপ সিএনজি চালক সমিতি উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচী উপলক্ষে রবিবার সকাল ১১ টায় সন্দ্বীপ এনাম নাহার মোড় থেকে বের করা এক বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনিক ভবনের গেইট এসে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচী এসে মিলিত হয়।
এখানে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে সন্দ্বীপ সিএনজি চালক সমিতির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম বলেন- সন্দ্বীপ বিগত কয়েক বছরে অননুমোদিত ভাবে প্রায় সহস্রাধিক ব্যাটারী চালিত বিভিন্ন নৌ-রুট দিয়ে প্রবেশ করেছে। যা সম্পূর্ণ সরকারী বিদ্যুৎ ব্যবহারের উপর নির্ভারশীল। সড়ক পথে এটা অনেকটা নিয়ন্ত্রনহীন। ফলে প্রায়শই যাত্রী সাধারণ দূর্ঘটনার কবলে পড়েন। তাই এ বাহন বন্ধে প্রশাসনের আশু উদ্যোগ কামনা করেছেন।
সভায় আরো বক্তব্য রাখেন-সন্দ্বীপ সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সিএনজি চালক সমিতির নেতা মোঃ জামাল উদ্দিন। পরে সন্দ্বীপ সিএনজি মালিক-চালক সমিতির নেতৃবৃন্দের একটি দল সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জে পি দেওয়ানের হাতে এ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন-সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আহমদ খান ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতির মনিরামপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ৫...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited